Showing posts with label প্রযুক্তি খবর. Show all posts
Showing posts with label প্রযুক্তি খবর. Show all posts

Saturday, January 13, 2018

ফেসবুকের নিউজ ফিডে আসছে বড় ধরনের পরিবর্তন

ফেসবুকের নিউজ ফিডে আসছে বড় ধরনের পরিবর্তন


সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের নিউজ ফিডে আসছে বড় ধরনের পরিবর্তন। আগামী সপ্তাহ থেকেই এ পরিবর্তন দেখা যেতে পারে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
মার্ক জুকারবার্গ ফেসবুক পোস্টে জানান, এ পরিবর্তনের ফলে নিউজ ফিডে বিজ্ঞাপন, পণ্য ও সংবাদমাধ্যমের পোস্ট কম দেখা যাবে। বিজ্ঞাপনের বদলে বন্ধুদের স্ট্যাটাস, কমেন্ট ও ভিডিও বেশি দেখা যাবে নিউজ ফিডে।
ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পরিবর্তনের ফলে নন-অ্যাডভারটাইজিং পোস্ট যেমন খবর এবং ভাইরাল ভিডিও নিউজ ফিডে কম দেখা যাবে, তবে টাকার বিনিময়ে দেয়া বিজ্ঞাপন আগের মতোই দেখা যাবে।
জুকারবার্গ আরও লিখেছেন, সাম্প্রতিক সময়ে ফেসবুকে বন্ধু ও পরিবারের পোস্টের চেয়ে বিজ্ঞাপনমূলক পোস্ট বেশি দেখা যায়। এর ফলে ব্যবহারকারীরা কিছুটা বিরক্ত। তাই ব্যবহারকারীদের ফেসবুকের সময়টা উপভোগ্য করতে আমরা নতুন এ পরিবর্তন আনার ঘোষণা দিয়েছি। আশা করি বন্ধু ও পরিবারের জন্য ব্যক্তিগত মুহূর্তগুলো আরও সুন্দর হবে।
নতুন এ পরিবর্তনের অ্যালগরিদমগুলো বিভ্রান্তিকর সংবাদ এবং ভুল তথ্যের প্রচার ঠেকাতে আরও বেশি কার্যকর বলে জানানো হয়।

Saturday, December 30, 2017

এবার যুদ্ধে নামবে রণসজ্জায় সজ্জিত রোবট

এবার যুদ্ধে নামবে রণসজ্জায় সজ্জিত রোবট

বিশ্বকে অবাক করে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে চীন। এর প্রভাব পড়েছে সামরিক বাহিনীতেও। আর তারই জের ধরে এবার দেশটির হয়ে সীমান্ত প্রহরা কিংবা শক্রুপক্ষের সঙ্গে সম্মুখ লড়াইয়ে থাকবে রোবট। যুদ্ধে ব্যবহারের জন্য এমনই অত্যাধুনিক তিনটি রোবট প্রকাশ্যে আনল চীন।

অত্যাধুনিক এই রোবটগুলো বেইজিংয়ে চলা রোবট সামিটে প্রকাশ্যে আনা হয়েছে। এ ব্যাপারে রোবট প্রস্তুতকারী সংস্থার দাবি, সন্ত্রাসের বিরুদ্ধেই হোক কিংবা শত্রুপক্ষ দমনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই রোবটগুলো।
সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধের ফ্রন্ট লাইনে এই রোবটগুলো যথেষ্ট দক্ষতার সঙ্গে রাইফেল এবং গ্রেনেড লঞ্চার পৌঁছে দিতে সক্ষম। এছাড়াও, এ সব রোবট যুদ্ধক্ষেত্রে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে কাজ করতে পারবে। এ সব রোবটের একটিকে নজরদারির কাজে নিয়োগ করা যাবে। এটি বিষাক্ত গ্যাস, ক্ষতিকারক রাসায়নিক উপাদান বা বিস্ফোরক শনাক্ত করতে পারবে।
এ ছাড়া, নজরদারি চালিয়ে পাওয়া এ সব তথ্য ফ্রন্ট লাইনের সেনাদেরকেও জানিয়ে দিতে পারবে এই রোবটগুলো। নজরদারি চালানোর সময় কোনো ভুল হলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাঠানো হবে অর্ডন্যান্স ডিসপোজাল বা ইওডি নামের রোবটকে। ইওডি’র ওজন ১২ কেজি এবং ব্যাকপ্যাক বহন করতে পারে এটি।
এটিকে তৈরি করা হয়েছে কোনো সেনা যখন একক অভিযান বা সোলো মিশনে যাবে তখন তাকে সহায়তার জন্য। পরিস্থিতি যদি বিপদজনক দিকে মোড় নেয়, তাহলে হামলার কাজে ব্যবহৃত রোবট বা অ্যাটাক রোবটটিকে  নামানো হবে। হালকা অস্ত্র, রাইফেল এবং গ্রেনেড সজ্জিত এ রোবট বিপজ্জনক পরিস্থিতি সামাল দেবে। দূরবীন দিয়ে এ রোবট পরিস্থিতির ওপর নজর রাখবে এবং দূর থেকে লক্ষ্যবস্তুতে হামলা করতে পারবে। 
এই তিন রোবটের দাম পড়বে প্রায় (২,৩৫,৬০০ ডলার) দুই লক্ষ্য ৩৫ হাজার ডলার।

বিডি প্রতিদিন
গোপন প্রজেক্টে আকাশে 5G ড্রোন ওড়াবে গুগল!

গোপন প্রজেক্টে আকাশে 5G ড্রোন ওড়াবে গুগল!

বিশ্বের অনেক জায়গাতেই 4G-র গণ্ডী ছাড়িয়ে 5G পরিষেবা শুরু হয়ে গেছে। তবে শোনা যাচ্ছে এবার 5G নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। 5G ইন্টারনেটবাহী ড্রোনও ওড়ানো হবে বলে জানা গেছে। নিউ মেক্সিকোতে গোপনে সেই প্রজেক্টের কাজ চলছে। এই প্রজেক্টের কোড নেম স্কাইবেন্ডার। গুগলের প্রজেক্ট ম্যানেজার ও স্পেশক্রাফট আমেরিকার মধ্যে এ নিয়ে চুক্তিও হয়েছে।
 স্কাইবেন্ডার হল গুগলের অ্যাকসেস টিমের একটি প্রজেক্ট। এর মধ্যে রয়েছে গুগলের প্রজেক্ট লুনও। ধারনা করা হচ্ছে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সৌরশক্তিচালিত কয়েক হাজার ড্রোন বিশ্বের বিভিন্ন প্রান্তে ওড়ানো হবে। বর্তমান 4G -র থেকে ৪০ গুন বেশি স্পিড থাকবে সেই ড্রোনে।

এছাড়া সাপোর্টিভ এয়ারক্রাফট তৈরি করেও পরীক্ষা চালাচ্ছে গুগল। জানা গেছে, স্ট্র্যাটোস্ফিয়ারে ভেসে বেড়ানো ড্রোন থেকে ইন্টারনেট দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর স্কাইবেন্ডারের কথা এখনও অফিসিয়ালি জানায়নি সংস্থা। তবে যদি স্কাইবেন্ডার সত্যিই সম্ভব হয় তাহলে ওয়্যারলেস 5G পরিষেবা আর স্বপ্ন থাকবে না বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

বিডি প্রতিদিন

Friday, December 22, 2017

এলিয়ন : যুক্তরাষ্ট্রের গোপন গবেষনা তথ্য ফাঁস

এলিয়ন : যুক্তরাষ্ট্রের গোপন গবেষনা তথ্য ফাঁস


যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ভিনগ্রহীদের (এলিয়ন) লুকিয়ে রাখছে বলে অভিযোগ করেছে ইউএফও (ভিনগ্রহী যান) বিশ্বাসীরা। সোমবার এ খবর জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল।
খবরে বলা হয়েছে, ষড়যন্ত্র তাত্ত্বিকদের দল সুরক্ষা-১০ এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছে। সেখানে দেখা যাচ্ছে, নাসার এক নভোচারী মহাকাশ থেকে পৃথিবীর দৃশ্য ধারণ করার সময় একটি ‘রসহস্যময়’ আলো ধরা পড়ে। কিন্তু ওই নভোচারী তখন ক্যামেরার সামনে হাত দিয়ে তা গোপন করার চেষ্টা করেন।
ইউএফও বিশ্বাসী দলের অভিযোগ, মহাকাশ গবেষণা সংস্থা নাসা এলিয়েনদের তথ্য-প্রমাণ গোপন করছে।
তাদের অভিযোগ, যখন উজ্জ্বল আলোটি দেখা যায়, তখন ওই নভোচারী ক্যামেরার সামনে তার হাত দিয়ে তা গোপন করেন। একই ধরনের আরো একটি ঘটনা লুকানো হয়েছে। যখন দেখা যায়, একটি আলো পৃথিবী অতিক্রম করছিল, ঠিক তখনই ওই নভোচারী নিজের হাতে ক্যামেরার ঢাকনা লাগিয়ে দেন।
এদিকে, ভিডিও আপলোডের পর এক মন্তব্যকারী লিখেছেন, ‘সেখানে অবিশ্বাস্য কিছু ক্লিপস রয়েছে, যা এর আগে আমি কখনোই দেখিনি। কীভাবে একজন এমন দৃশ্য ঢেকে রাখতে পারে?’
নাসার ইউটিউব চ্যানেল ব্যবহারকারী কোল্ড পাইরোর আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাদা আলোর কণিকা অন্ধকার থেকে পৃথিবীর দিকে আসছে। নাসার অফিশিয়াল চ্যানেল দেখতে পায় যে, ইউএফওটি ক্যামেরার ফ্রেমের মধ্যে চলে আসছে তখন দ্রুত এটি কাট করা হয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ভিনগ্রহীদের (এলিয়ন) লুকিয়ে রাখছে বলে অভিযোগ করেছে ইউএফও (ভিনগ্রহী যান) বিশ্বাসীরা। সোমবার এ খবর জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল।
খবরে বলা হয়েছে, ষড়যন্ত্র তাত্ত্বিকদের দল সুরক্ষা-১০ এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছে। সেখানে দেখা যাচ্ছে, নাসার এক নভোচারী মহাকাশ থেকে পৃথিবীর দৃশ্য ধারণ করার সময় একটি ‘রসহস্যময়’ আলো ধরা পড়ে। কিন্তু ওই নভোচারী তখন ক্যামেরার সামনে হাত দিয়ে তা গোপন করার চেষ্টা করেন।
ইউএফও বিশ্বাসী দলের অভিযোগ, মহাকাশ গবেষণা সংস্থা নাসা এলিয়েনদের তথ্য-প্রমাণ গোপন করছে।
তাদের অভিযোগ, যখন উজ্জ্বল আলোটি দেখা যায়, তখন ওই নভোচারী ক্যামেরার সামনে তার হাত দিয়ে তা গোপন করেন। একই ধরনের আরো একটি ঘটনা লুকানো হয়েছে। যখন দেখা যায়, একটি আলো পৃথিবী অতিক্রম করছিল, ঠিক তখনই ওই নভোচারী নিজের হাতে ক্যামেরার ঢাকনা লাগিয়ে দেন।
এদিকে, ভিডিও আপলোডের পর এক মন্তব্যকারী লিখেছেন, ‘সেখানে অবিশ্বাস্য কিছু ক্লিপস রয়েছে, যা এর আগে আমি কখনোই দেখিনি। কীভাবে একজন এমন দৃশ্য ঢেকে রাখতে পারে?’
নাসার ইউটিউব চ্যানেল ব্যবহারকারী কোল্ড পাইরোর আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাদা আলোর কণিকা অন্ধকার থেকে পৃথিবীর দিকে আসছে। নাসার অফিশিয়াল চ্যানেল দেখতে পায় যে, ইউএফওটি ক্যামেরার ফ্রেমের মধ্যে চলে আসছে তখন দ্রুত এটি কাট করা হয়।

Wednesday, December 20, 2017

বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সম্পর্কে অজানা ১৫টি তথ্য যেটা আপনাকে আগে কেউ বলেনি!

বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সম্পর্কে অজানা ১৫টি তথ্য যেটা আপনাকে আগে কেউ বলেনি!



আলবার্ট আইনস্টাইনের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। উনাকে নিয়ে মানুষ এখন গবেষণা করে পিএইডডি ডিগ্রি অর্জন করছে। আলবার্ট আইনস্টাইন জামার্নিতে ১৮৭৯ সালের ১৪ই মার্চে জন্মগ্রহন করেন। তিনি ছিলেন একজন থিউরিটিক্যাল ফিজিক্স। তার জীবনের সবচেয়ে বড় থিউরিটি হলো Theory of Relativity যেটা মর্ডান ফিজিক্সের দুটি মূল ভিক্তির মধ্যে একটি। এছাড়াও তার কাজগুলোকে বর্তমান যুগের ফিলোসফি অফ সাইয়েন্স বলে আখ্যায়িত করা হয়ে থাকে। এছাড়াও সাধারণ মানুষের কাছে তিনি তার  E = mc2 ফমুর্লার জন্য জনপ্রিয়ভাবে পরিচিত। তিনি ১৯২১ সালে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়ে ছিলেন। আইনস্টাইন তার জীবনে প্রায় ৩০০টির বেশি সাইন্টেফিক পেপার এবং ১৫০টির বেশি নন-সাইন্টেফিক পেপার পাবলিশ করে গিয়েছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিউক্লিয়ার অস্ত্রের ক্ষতির উপর গবেষণারত ছিলেন। তিনি ১৯৫৫ সালের ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন।

১) তিনি ছিলেন একজন এভারেজ স্টুডেন্ট!


বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছাত্রজীবনে অনান্য সাধারণ ছাত্রদের মতোই ছিলেন। তখন তার বিশেষত্ব বলে কিছু ছিলো না। এভারেজ মানে সাধারণ! তিনি তার স্কুল এবং কলেজ লাইফের সকল সাবজেক্টে সাধারণ ছাত্রদের মতোই ছিলেন কিন্তু একটি সাবজেক্টে ছিলেন সবার সেরা! আর সেটা হলো ম্যাথমেটিকস! তবে অনান্য বিষয়ে তিনি ফেইল করেছিলেন এইরকম গুজব শোনা যায় তবে এর সত্যতা নিশ্চিত করা যায় নি।

২) মিউজিশিয়ান!


আলবার্ট আইনস্টাইন একজন দক্ষ ফিজিক্সটের পাশাপাশি ছিলেন একজন টেলেন্টেড মিউজিশিয়ানও! কারণ তার মা ছিলেন একজন দক্ষ ও প্রফেশনাল পিয়ানো বাদক তাই তিনিও মায়ের পথ ধরেই মিউজিকের প্রতি দক্ষতা এসে যায়। বলা হয়ে থাকে যে বিজ্ঞানী জীবন যদি তাকে গ্রহন না করতো তাহলে তিনি একজন মিউজিশিয়ানের ক্যারিয়্যার বেছে নিতেন! বিশেষ করে পিয়ানো বাজক হিসেবে আমরা আজ আইনস্টাইনকে দেখতে পেতাম!

৩) তিনি ২ বার বিয়ে করেছিলেন!



আইনস্টাইনের একটি বিশেষ দুবর্লতা ছিলো মহিলাদের উপর। আইনস্টাইন ২ বার বিয়ে করেছিলেন। এছাড়াও তিনি প্রায় ৬ জন মহিলার সাথে ভালোবাসতেন! তিনি একজন ফিজিক্স মহিলাকে ১৯০৩ সালে বিয়ে করেন, তার প্রথম বিয়ে ছিলো এটি। ১৯১২ সাল থেকে তিনি তার কাজিনের সাথে রোমান্স করে আসছিলেন। এবং ১৯১৯ সালে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে তার কাজিনের সাথে বিয়ের পিড়িতে বসেছিলেন। তার দ্বিতীয় বিয়ে। তবে তার কোনো ছেলে বা মেয়ে এখন দুনিয়াতে জীবিত নেই।

৪) নাজায়েজ পিতা!


আইনস্টাইনের মহিলা প্রীতি তাকে একজন নাজায়েজ পিতাও বানিয়েছিলো। তিনি একটি অবৈধ সন্তানের পিতাও ছিলেন। ১৯৮০ সাল পর্যন্ত আইনস্টাইনের এই বিষয়টি পাবলিকের কাছ থেকে গোপন করে রাখা হয়েছিলো। ১৯০২ সালের প্রথম বিয়ের আগেই তার একটি অবৈধ কন্যা সন্তান ছিলো। কিন্তু আজ পর্যন্ত তার অবৈধ মেয়েটির কোনো খবর পাওয়া যায় নি।

৫) ১ মিলিয়ন!


আইনস্টাইনের নেট মূল্য ছিলো ১ মিলিয়ন মার্কিন ডলার। ১৯৫৫ সালে তার মৃত্যুর সময় তিনি এই পরিমান নেট মূল্যের মালিক ছিলেন। যেটি বর্তমান যুগের প্রায় ৯ মিলিয়ন মার্কিন ডলারের সমমূল্য হিসেবে ধরা হয়ে থাকে। এখন আপনার কাছে এক লাখ মার্কিন ডলার কমই মনে হতে পারে একজন বিখ্যাত বিজ্ঞানীর জন্য। কিন্তু তখনকার সময়ে এক মিলিয়ন মার্কিন ডলার দিয়ে আইনস্টাইন রাজার মতো তার পরবর্তী জীবনযাপন করতে পারতেন এবং তার ভবিষ্যৎতের সকল এক্সপেরিমেন্ট এর জন্য আর্থিক ভাবে কোনো সমস্যায় পড়তেন না।

৬) নোবেল পুরস্কার!



তিনি নোবলে পুরস্কার জিতে নেবার আগেই তার এই পুরস্কারের প্রাইজ মানি তার স্ত্রীকে দিয়ে দেবার জন্য অঙ্গিকার করেছিলেন! তার প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের সময় আইনস্টাইন তার নোবেল পুরস্কারের অর্থটি তার স্ত্রীকে দিয়ে দেবার জন্য অঙ্গীকার করেছিলেন। তবে মজার ব্যাপার হলো এই অঙ্গীকারের আরো ২ বছর পর তিনি নোবলে পুরস্কার জিতে নেন। এবং নোবেল পুরস্কারের অর্থটি তিনি তার প্রথম স্ত্রীকে দিয়ে দিয়েছিলে।

৭) ফিজিক্সের উপর নোবেল।


আইনস্টাইন ১৯২১ সালে ফিজিক্সের উপর নোবেল পুরস্কার জিতে নেন। তিনি প্রথমে ভেবেছিলেন তিনি রিলেটেশনের উপর তার থিউরির জন্য নোবেল পুরস্কার পাবেন। বরং তিনি তার ফটো ইলেক্ট্রিক ইফেক্টের উপর নোবেল পুরস্কার পান।

৮) স্ত্রীর সহযোগীতা!


তিনি তার বিখ্যাত Theory of Relativity বানাতে গিয়ে তার স্ত্রীর সহযোগীতা নিয়েছিলেন বলে প্রমাণস্বরুপ ডকুমেন্টারি পাওয়া গিয়েছে। যদি এটার সত্যিই হয়ে থাকে তাহলে তার স্ত্রীকে নোবেল প্রাইজ মানি দিয়ে দেবার কারণটাও আমাদের কাছে আরো পরিস্কার হয়ে উঠে। আমি টিউনে আগেই বলেছিলাম যে তার প্রথম স্ত্রীও একজন ফিজিক্স বিজ্ঞানী ছিলেন।

৯) সিটিজেনশীপ!


আলবার্ট আইনস্টাইন তার জীবনে দুবার তার সিটিজেনশীপ পরিবর্তন করেছিলেন। তিনি জার্মানিতে জন্মগ্রহন করেন এবং ১৯১৬ সালে সুইজারল্যান্ডে চলে আসেন। এবং পরবর্তীতে হিটলার পাওয়ারে চলে আসায় তিনি বুঝতে পারলেন যে তিনি আর জার্মানিতে ফিরে যেতে পারবেন না। তাই ১৯৪০ সালে তিনি আমেরিকান সিটিজেনশীপ নিয়ে নেন।

১০) নিউ ইর্য়ক কানেক্টশন!



তিনি তার জীবনে নিউ ইর্য়কের বড় বড় নেতা এবং মানুষদের সাথে তার ভালো সম্পর্ক ছিলো। তিনি প্রথম যখন নিউ ইর্য়কে আসেন তখন উক্ত সময়ের নিউইয়র্ক মেয়র তাকে ঘটা করে শুভেচ্ছা জানাতে আসেন। এমনকি তার মৃত্যুর পর নিউইয়র্কে তার নামে একটি মেডিক্যাল করে খোলা হয়েছিল।

১১) তিনি বড় ব্রেইনের অধিকারী ছিলেন!


আইনস্টাইন খুব মেধাবী ছিলেন কিন্তু অফিসিয়ালী তার ব্রেইনের আকারটাও বড় ছিলো! শুনতে হাস্যকর হলেও এটি সত্যি! সাধারণ মানুষের ব্রেইনের থেকে আইনস্টাইনের ব্রেইন প্রায় ১৫% বড় ছিলো! তাই এখন আমরা বলতে পারি যে মাথা মোটা মানেই যে বলদ না!

১২) ব্রেইনের ভিজিট!


আপনি চাইলে এখনো আইনস্টাইনের ব্রেইনের সাথে দেখা করে আসতে পারেন। বর্তমান যুগের বিজ্ঞানীদের এবং কৌতুহলি সাধারণ জনতা চাইলেই আইনস্টাইনের ব্রেইনের দর্শন পেতে পারেন। আমেরিকার একটি জাদুঘরে তার ব্রেইনের কয়েকটি অংশ আপনি খুঁজে পাবেন। কারণ তার মৃত্যুর পর টিউনমর্টেমে তার ব্রেইনকে অনেকগুলো ভাগে বিভক্ত করা হয়েছিল।

১৩) বিশাল লাইব্রেরি!


তিনি ছিলেন একজন ছিমছাম মানুষ! তার কাজগুলোকে তিনি লাইব্রেরিতে গুছিয়ে রাখতেন। এমনি করে তার লাইব্রেরির সংখ্যা বিশাল হয়ে গিয়েছিল। ২০১৪ সালের এক গবেষণায় জানা গিয়েছে যে তিনি প্রায় ৩০ হাজারের বেশি ডকুমেন্টের অধিকারী ছিলেন!

১৪) পরমাণূ বোম্ব!


আইনস্টাইন পরমাণূ বোমার বিরুদ্ধে ছিলেন। অনেকেই আইনস্টাইনকে নিউক্লিয়ার বোমার প্রস্তুতকারক হিসেবে বিবেচনা করে থাকেন কিন্তু বাস্বতে তিনি পরমাণু অস্ত্রের ঘোর বিরুদ্ধে ছিলেন। কারণ পরমানু বোমার সাইড ইফেক্ট সম্পর্কে তিনি জানতেন। তাই মৃত্যুর আগ পর্যন্ত তিনি পরমাণূ বোমার বিরুদ্ধে ছিলেন এবং অবস্থান করে গেছেন।

১৫) ইসরাইল প্রেসিডেন্ট!


তিনি চাইলেই ইসরাইল প্রেসিডেন্ট হতে পারতেন! ইসরাইলের প্রথম প্রেসিডেন্ট মারা যাবার পর ১৯৫২ সালে ইসরাইলের প্রেসিডেন্টের পদটি আইনস্টাইনে প্রস্তাবিত করা হয়েছিল। কারণ সাবেক প্রেসিডেন্ট মারা যাবার আগে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আইনস্টাইনকে প্রস্তাবিত করে গিয়েছিলেন। কিন্তু আইনস্টাইন এই পদের জন্য নিজেকে অযোগ্য মনে করে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন। তো এই হলো আইনস্টাইন সম্পর্কে কিছু অজানা তথ্য! তবে টিউনটি শেষ করবার আগে আরেকটি মজাদার তথ্য দিতে চাই আপনাদেরকে! আইনস্টাইন তার জীবনে কখনোই মোজা পরেননি এবং তিনি চুল কাটতে অপছন্দ করতেন! একবার বিষয়টা ভাবুন!