Showing posts with label Android. Show all posts
Showing posts with label Android. Show all posts

Friday, December 29, 2017

সিম হারাবে মোবাইল নষ্ট হবে কিন্তু জমাকরা নাম্বার/ফোনবুক ঠিক থাকবে, Contacts + Pro  আপসটি ফ্রী ডাউনলোড করে নিন

সিম হারাবে মোবাইল নষ্ট হবে কিন্তু জমাকরা নাম্বার/ফোনবুক ঠিক থাকবে, Contacts + Pro আপসটি ফ্রী ডাউনলোড করে নিন



সিম হারাবে মোবাইল নষ্ট হবে কিন্তু জমাকরা নাম্বার/ফোনবুক ঠিক থাকবে, Contacts + Pro  আপসটি ফ্রী ডাউনলোড করে নিন

ডাউনলোড পেজ ঃ Contacts + Pro v5.67.1 (Plus) [Latest] Free

Thursday, December 21, 2017

অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়ানোর ৭ উপায়

অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়ানোর ৭ উপায়



বর্তমানে অ্যান্ড্রয়েড হচ্ছে মোবাইলের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। দিন দিন আন্ড্রয়েড ফোনের জনপ্রিয়তা বেড়েই চলছে। আমরা কখনো চাইনা আমাদের প্রিয় স্মার্টফোন স্লো কাজ করুক। কিন্তু, অনেকেই এই সমস্যায় ভুগছেন। এসব সমস্যার বেশ কিছু কারণ রয়েছে। এসব কারন এড়িয়ে চললে এ সমস্যা থেকে সমধান পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ফোনের গতি বাড়ানোর কিছু উপায়
অপ্রয়োজনীয় অ্যাপস মুছে ফেলুন:
অনেকের মোবাইল প্রচুর পরিমানে আন্ড্রয়েড অ্যাপস ইন্সটল করতে দেখা যায়। অনেকেই আছেন এসব অ্যাপস অযথা ইন্সটল করে রেখেছেন। অর্থাৎ, অ্যাপস ব্যবহার না করলেও অ্যাপস ইন্সটল করে রাখেন। যদি আপনার আন্ড্রয়েড ফোন এ অপ্রয়োজনীয় অ্যাপস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন। যদি কখনো প্রয়োজন হয় পরে না হয় এসব অ্যাপস আবার ইন্সটল করে নিবেন।
কেননা, অতিরিক্ত অ্যাপস আপনার আন্ড্রয়েড ফোনের গতি কমিয়ে দিবে।
ডিভাইসের স্টোরেজ পরিষ্কার করুন:
অনেকের অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ অপ্রয়োজনীয় ফাইল দিয়ে পূর্ণ করা থাকে, যা অ্যান্ড্রয়েড ফোনের গতি কমাতে সাহায্য করে। এক্ষেত্রে, আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ থেকে অপ্রয়োজনীয় ফাইল ডিলেট করে দিন। এতে, একদিকে যেমন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গতি বাড়বে, অন্যদিকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ খালি হবে ।
ভাল মেমোরি কার্ড ব্যবহার করা:
মোবাইল ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য মেমোরি কার্ড ব্যবহার করি । তবে, মেমোরি কার্ড ব্যবহার করা সময় মেমোরি কার্ডটি মানসম্মত কি না তা যাচাই করে দেখি না । নিম্নমানের মেমোরি ব্যবহার করার ফলে একদিকে যেমন অ্যান্ড্রয়েড ফোনের গতি কমে যায় অপরদিকে মেমোরি কার্ড ডেটা ট্র্যান্সফারের গতি কম থাকে । এক্ষেত্রে, আপনার প্রয়োজনীয় ফাইল কম্পিউটার এ ব্যাকআপ রেখে মেমোরি কার্ড ফরম্যাট করে আবার ব্যবহার করে দেখতে পারেন । অ্যান্ড্রয়েড ফোনের গতি ভাল রাখতে, আপনার উচিত হবে মান সম্মত মেমোরি কার্ড ব্যবহার করা ।
অপ্রয়োজনীয় ওইজেট মুছে ফেলুন:
অ্যান্ড্রয়েড প্রচুর ওইজেট রয়েছে। সাধারণত এসব ওইজেট অ্যান্ড্রয়েড ডিভাইসের সৌন্দর্য বৃদ্ধি করে। এছাড়া নানা কাজে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এসব ওইজেট ব্যবহার করেন। অনেকের মোবাইল প্রচুর পরিমানে ওইজেট ব্যবহার করতে দেখা যায়। কিন্তু অনেকেই জানেন না যে অতিরিক্ত ওইজেট আপনার ডিভাইস এর গতি কমিয়ে দিতে পারে। তাই, আপনার আন্ড্রয়েড ফোন এ অপ্রয়োজনীয় ওইজেট থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন। আর যথাসম্ভব কম ওইজেট ব্যবহার করুন। এতে, আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতি বেড়ে যাবে।
অ্যান্ড্রয়েড অ্যাপস এর ক্যাশ মুছে ফেলা:
আন্ড্রয়েড অ্যাপস ব্যবহার করার ফলে অ্যাপস এর ক্যাশ আপনার আন্ড্রয়েড ডিভাইস স্লো করে দিতে পারে। তাই, অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়ানোর জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস এর ক্যাশ মুছে ফেলতে পারেন। এসব ক্যাশ মুছে ফেলার জন্য আপনি চাইলে অ্যাপস ব্যবহার করতে পারেন। এতে, আপনার ফোনের গতি কিছুটা বাড়বে ।
ফ্যাক্টরি ডাটা রিসেট:
যদি আপনার অ্যান্ড্রয়েড অবস্থা অতিরিক্ত খারাপ হয়ে থাকে, তাহলে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করে নিতে পারেন। ফ্যাক্টরি ডাটা রিসেট করার আগে অবশ্যই আপনার আন্ড্রয়েড এর সমস্ত ডাটা এর ব্যাকআপ নিয়ে রাখবেন। কেননা, ফ্যাক্টরি ডাটা রিসেট করলে ফোনের সমস্ত ডাটা মুছে যায়। এরপর, আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি সবকিছু নতুন ভাবে সেট-আপ করুন।
স্টার্ট-আপ অ্যাপস নিয়ন্ত্রণে রাখুন:
আমরা অ্যান্ড্রয়েড বেশ কিছু অ্যাপস দেখি যেসব অ্যাপস অটো স্টার্ট আপ ফিচার সমৃদ্ধ। অর্থাৎ, অ্যান্ড্রয়েড ডিভাইস চালু হওয়ার সাথে সাথে এসব অ্যাপস স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। যাদের র‌্যাম কম তাঁরা এ ধরনের অ্যাপস যথাসম্ভব কম ব্যবহার করার চেষ্টা করুন। কেননা, এতে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস এর গতি কমে যেতে পারে। এছাড়া, আপনি চাইলে এসব অ্যাপস এর স্বয়ংক্রিয়ভাবে স্টার্ট আপ বন্ধ করতে পারেন।
এছাড়া, আপনার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস সমূহ সব সময় আপডেট করার চেষ্টা করুন। যখনই আপনার ব্যবহৃত অ্যাপস এর আপডেট করার জন্য নোটিফিকেশন পাবেন, তখনই অ্যাপসটি আপডেট করার চেষ্টা করবেন। এতে, আপনি দুইটি সুবিধা পাবেন। প্রথমত, আপনার ফোনের গতি বাড়বে আর অ্যাপস আপডেট করার ফলে আপনি অ্যাপস থেকে হয়ত বাড়তি সুবিধা পাবেন এবং অ্যান্ড্রয়েড ফোন এ অনেক সময় আমরা লাইভ ওয়াল পেপার ব্যবহার করি। এসব লাইভ ওয়াল পেপার ব্যবহার করার ফলে একদিকে যেমন আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতি কমে যায় অপরদিকে আপনার ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়।

Tuesday, November 28, 2017

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা সাবধান!

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা সাবধান!


অসংখ্য মানুষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহার করছেন। আর সবাইকে সাবধান করেছেন বিশেষজ্ঞরা। অ্যান্ড্রয়েড ফোনে টেক্সট মেসেজ আকারে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটি মেসেজ পড়তে দিচ্ছেন না।




এমনটি স্মার্টফোনের বারোটা বাজিয়ে দেবে। এই মারাত্মক হুমতি অনেকটা মাল্টিমিডিয়া মেসেজের লিঙ্ক আকারে আসছে। এতে ক্লিক করলে ডাউনলোড হচ্ছে ‘মাজার’ নামের ম্যালওয়্যার। এটা মোবাইলে এসে ফোনের সঙ্গে অজ্ঞাতনামা সব ইন্টারনেট সংযোগ সৃষ্টি করে। আর যেসব স্থানে সংযোগ করছে তারা মোবাইলের নিয়ন্ত্রক হয়ে যাচ্ছেন।
ফলে নিয়ন্ত্রকরা আপনার টেক্সট মেসেজ পড়তে পারবেন। ফোনের ব্যবহারে নজরদারি করবেন এবং ফোনও করতে পারবনে। এমনকি গোটা ফোন পুরোপুরি অচল করে দেওয়ার ক্ষমতাও পেয়ে যাবনে তারা। ডেনিশ ইন্টারনেট সিকিউরিটি ফার্ম হেইমডাল সিকিউরিটি জানায়, ইতিমধ্যে কেবলমাত্র ডেনমার্কেই এসব মেসেজ দ্বারা আক্রান্ত হয়েছেন ১ লাখ স্মার্টফোন। তবে বিশ্বের বিভিন্ন স্থানে এটি কিভাবে ছড়িয়ে পড়ছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। আবার যেসব ফোনের ভাষা রাশিয়ান, সেসব মোবাইলে ম্যালওয়্যারটি ডাউনলোড হচ্ছে না।
এতে করে এর নির্মাতাদের সম্পর্কে প্রাথমিক ধারণা করে নেওয়া যায়। আবার যেসব ফোনের ডিফল্ট সেটিং হিসাবে ‘প্রিভেন্ট সফটওয়্যার ফ্রম আনট্রাস্টেড সোর্সেস’ ঠিক করা আছে, সেসব ফোনেই এটি ডাউনলোড হচ্ছে। হেইমডাল সিকিউরিটির বিশেষজ্ঞ আন্দ্রা জাহারিয়া জানান, বিশেষ এই ম্যালওয়্যারটি যাবতীয় অঘটনের দ্বার খুলে দেয় স্মার্টফোনে ডাউনলোড হওয়ার পর। আক্রমণকারীরা মোবাইলের আক্রমণের জন্যে আলাদা পথ খুলে নিতে পারেন অনায়াসেই। যত্রতত্র মেসেজ পাঠিয়ে বা কল করে ব্যবহারকারীর বিল অনেক বাড়িয়ে দিতে পারেন তারা।
এর মাধ্যমে ব্যবহারকারীকে কোনো ব্যাংক থেকে পাঠানো অথেনটিকেশন নম্বর পর্যন্ত চলে যাচ্ছে আক্রমণকারীদের হাতে। মাজার-এর মাধ্যমে আক্রান্তের মোবাইল এবং ওয়েব নির্ভর যাবতীয় ক্ষেত্রে পুরো নিয়ন্ত্রণ পাচ্ছে আক্রমণকারীরা। এমনকি এসব তথ্য গোটা ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারেন তারা। সেই সঙ্গে ফোনের সেটিংও চলে যাচ্ছে তাদের হাতে। জাহারিয়া আরো জানান, এই প্রথমবারের মতো এত কার্যকর ম্যালওয়্যার দেখা গেলো যা অ্যান্ড্রয়েডে ছড়িয়ে পড়েছে। সম্ভবত আক্রমণকারীরা এটাকে পরীক্ষামূলকভাবে ছেড়েছেন।
এর কার্যকারিতা দেখছেন এবং এতে আরো কৌশল যোগ করতে চাইছেন। এটা প্লে স্টোর ছাড়া অন্য উৎস থেকে অ্যাপ ইনস্টল করতেও উৎসাহ দিচ্ছে। মোবাইল সিরিকিউরিটি প্রতিষ্ঠান প্রুফপয়েন্ট-এর ভাইস প্রেসিডেন্ট ডেভিড জিভানস জানান, এটাকে রাশিয়ান ম্যালওয়্যার বলেই মনে হয়। এর কন্ট্রোল প্যানেলটা এমন যে, তা ঐতিহাসিকভাবেই অনলাইন ব্যাংকিং সংশ্লিষ্ট সাইবার অপরাধীরা ব্যবহার করে থাকেন। কাজেই বিশ্বের সব স্থানের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাবধান থাকতে হবে টেক্সট মেসেজের ব্যাপারে।
সূত্র : ডেইলি মেইল

Friday, November 3, 2017

সেলফি স্মার্টফোন আনছে শাওমি

সেলফি স্মার্টফোন আনছে শাওমি

শাওমি রেডমি নোট ৫-এ প্রাইমদেশের বাজারে সেলফি তোলার বিশেষ সুবিধাযুক্ত স্মার্টফোন উন্মুক্ত করছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা শাওমি। এ ফোনটিকে তারা বলছে, সেলফি কিং। ‘রেডমি নোট ৫-এ প্রাইম’ নামের স্মার্টফোনটির সামনের ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। এর সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। 
শাওমির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রেডমি নোট ৫-এ প্রাইম’ স্মার্টফোনটির সামনে ১৬ ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ২ দশমিক ৫ডি কার্ভড এইচডি ডিসপ্লে ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪৩৫ অক্টা-কোর চিপসেট, ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট রম। এতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড্রয়েডের সর্বশেষ নুগাট সংস্করণের ফোনটিতে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যায়। এতে দুটি সিম কার্ড ও মেমোরি কার্ড একই সঙ্গে ব্যবহার করা যায়। 
স্মার্টফোনটি দেশের বাজারে বিপণন করছে শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেডের (এসইবিএল)। আজ ৩ নভেম্বর (শুক্রবার) থেকে ফোনটির আগাম ফরমাশ নিতে শুরু করছে প্রতিষ্ঠানটি। দুই হাজার টাকা জমা দিয়ে শাওমি বাংলাদেশের ওয়েবসাইট (www. xiaomibangladesh. com. bd) এবং অনুমোদিত বিক্রয় কেন্দ্র থেকে আগাম ফরমাশ দেওয়া যাবে। ৮ নভেম্বর পর্যন্ত আগাম ফরমাশ দেওয়া যাবে। আগাম ফরমাশের সঙ্গে উপহারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 
রেডমি নোট ৫-এ প্রাইম ফোনটির দাম ১৬ হাজার ৯৯০ টাকা। এর সঙ্গে ২ বছর বিক্রয়োত্তর সেবা দেবে শাওমি।

Sunday, October 29, 2017

অল্প দামের সেরা ৫টি স্মার্টফোন

অল্প দামের সেরা ৫টি স্মার্টফোন



সম্প্রতি বিশ্ব বাজারে ১৫ হাজার টাকার কম দামের ফোনগুলির মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে Xiaomi-এর Redmi note 4 আর Redmi 4। আর তৃতীয় স্থানে রয়েছে Samsung Galaxy J2। এই রকম হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার বাজারে আসুন দেখে নেওয়া যাক ১৫,০০০ টাকার কম দামের সেরা ৫টি স্মার্টফোন…
১. Xiaomi Redmi Note 4
দাম: ১২,৫০০ টাকার একটু বেশি।
স্পেসিফিকেশন:
>৫.৫ ইঞ্চি IPS LCD 1080 x 1920 pixels ডিসপ্লে
>অক্টাকোর 2.0 GHz Snapdragon 625 প্রসেসর
>2/3/4 GB RAM 32/64 GB স্টোরেজ
>Android 6.0 Marshmallow
>ডুয়াল সিম (মাইক্রো+ন্যানো)
>13MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>4100 mAh ব্যাটারি
২. Xiaomi Redmi 4
দাম: ৮,৮০০ টাকা প্রায়
স্পেসিফিকেশন
>৫ ইঞ্চি IPS LCD 720 x 1280 pixels ডিসপ্লে
>অক্টাকোর 1.4 GHz Qualcomm Snapdragon 435 প্রসেসর >2/3/4 GB RAM 16/32/64 GB স্টোরেজ
>Android 7.0 Nougat
>ডুয়াল সিম (মাইক্রো+ন্যানো)
>13MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>4100 mAh ব্যাটারি
৩. Samsung Galaxy J2
দাম: ৯,৫০০ টাকা প্রায়
স্পেসিফিকেসান:
> ৫ ইঞ্চি AMOLED 720 x 1280 pixels ডিসপ্লে
>কোয়াডকোর 1.5 GHz Cortex-A7 প্রসেসর
>1.5GB RAM 8GB স্টোরেজ
>Android 6.0.1 Marshmallow
>ডুয়াল সিম (মাইক্রো)
>8MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>2600 mAh ব্যাটারি
৪. OPPO A37
দাম: ১২,০০০ টাকা প্রায়
স্পেসিফিকেশন:
>৫ ইঞ্চি IPS LCD 720 x 1280 pixels ডিসপ্লে
>কোয়াডকোর 1.2 GHz Qualcomm Snapdragon 410 প্রসেসর
>2GB RAM 16 GB স্টোরেজ
>Android 5.1 Lollipop
>ডুয়াল সিম (ন্যানো)
>8MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>2630 mAh ব্যাটারি
৫. Samsung Galaxy J7
দাম: ১৫,০০০ টাকা প্রায়
স্পেসিফিকেশন:
>৫.৫ ইঞ্চি Super AMOLED 720 x 1280 pixels ডিসপ্লে
>অক্টাকোর 1.6 GHz Samsung Exynos 7 Octa 7870 প্রসেসর
>2GB RAM 16GB স্টোরেজ Android 6.0.1 Marshmallow
>ডুয়াল সিম (মাইক্রো)
>13MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>3300 mAh ব্যাটারি
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Saturday, October 28, 2017

৩০টি অতি প্রয়োজনীয় Android Apps ফ্রী ডাউনলোড

৩০টি অতি প্রয়োজনীয় Android Apps ফ্রী ডাউনলোড



আজকে আমি Android Apps এর এক বিশাল কালেকশন নিয়ে এসেছি। হাজার হাজার Android Apps আছে কিন্তু আমরা অনেকেই জানি না কোনটি আমাদের জন্য উপুযুক্ত এবং খুজে খুজে বেড় করা সত্যি অনেক কষ্টের একটি কাজ। তাই আমি বাছাই কৃত অতি প্রয়োজনীয় ৩০টি Android Apps ফ্রী ডাউনলোড করার জন্য নিয়ে এসেছি। আসা করি ভালো লাগবে। ডাউনলোড করতে ছবির নিচের লিক এ ক্লিক করে Android Apps পেজ থেকে ডাউনলোড করে নিন।

বাংলা রেডিও

গেমস ক্যাটাগরিঃ 

Raging Thunder: যারা এন্ড্রয়েড এ ৫ ডলার দিয়ে নিড ফর স্পিড খেলতে না পারায় অসন্তুষ্ট , তারা এই ফ্রী গেমটি ট্রাই করতে পারেন। বর্তমানে Raging Thunder 2 বের হয়েছে। লিংকঃ 

Death Racing: আরেকটি মোশন সেন্সর রেসিং গেইম। খেল্লে মজা পাবেন শিউর। লিংকঃ 

Spades Free: যারা কার্ড খেলেন তারা জানেন কলব্রীজ কি জিনিস। এখন আর দুঃখ নয়। এসে গেছে আপনার হাতে কলব্রীজ। তবে এখানে পার্টনার নিয়ে খেলতে হয় । লিংকঃ 

Glow Hockey 2: খুব মজার একটা গেইম। না খেল্লে বলতে হবে মিস করেছেন। লিংকঃ 

Fruit Ninja: আপনি এখন নিনজা। এখন আপনি করবেন কাটাকাটি। তবে মানুষ নয়, ফল। অনেক মজার একটা গেম। রেটিং করতে দিলে আমি একে এংরী বার্ডস এর উপরে রাখবো। লিংকঃ 

Fruit slice: ফ্রুট নিনজার মত একই গেম। তবে গ্রাফিক্স টা একটু ভিন্ন। লিংকঃ 

Basketball: বল টা কে বাস্কেটে ফেলবেন। মজার গেম। লিংকঃ 

Chess Free: দাবা, দুইটি মোডে খেলা যায়। কম্পুর সাথে আবার Two Player মোডে খেলা যায় । লিংকঃ 

Angry Birds Space: এংরী বার্ডস সিরিজের আমার মতে সবচেয়ে সেরা গেম । লিংকঃ 

Alchemy: আপনি এখন আল্কেমিস্ট। বিভিন্ন পদার্থ মিক্স করে নতুন ভিন্ন আরেকটি পদার্থ তৈরি করবেন। লিংক: 



ইউটিলিটিসঃ 


Wikipedia: সরাসরি উইকিপিডিয়া এক্সেস করতে পারবেন। লিংকঃ 

Skype: ফ্রী কথা বলা এবং ইনস্ট্যান্ট মেসেঞ্জার। লিংকঃ 

Fring: স্কাইপ এর মতই। লিংকঃ 

Alphabet for kids: নাম শুনেই বুঝতে পারছেন, কি হবে এটা । লিংকঃ 

Real Calc: সায়েন্টিফিক ক্যাল্কুলেটর। লিংকঃ 

QuickDic: বাংলা ডিকশনারির জন্য। ফন্টে সমস্যা করে। লিংকঃ 

PicsArt: অনেকে বলে থাকেন এন্ড্রয়েড এর ফটোশপ। লিংকঃ 

PhotoArt: দারুন একটা ফটো এডিটিং সফটওয়্যার। লিংকঃ 

MX Player: সবচেয়ে সেরা ভিডিও প্লেয়ার। লিংকঃ 

MixZing Basic: দারুন একটা MP3 প্লেয়ার। অনেক সুবিধা আছে।বলে শেষ করতে পারবো না।লিংকঃ 

Instant Heart Rate: ক্যামেরার ল্যান্সের উপর আঙ্গুল রেখে আপনার হৃদস্পন্দন এর গতি মাপতে পারবেন। লিংকঃ 

IMDb: ইনস্ট্যান্ট আইএমডিবি এক্সেস। লিংকঃ 

Google Sky Map: অসাধারন এক এপ। লিংকঃ 

Kies Air: পিসির সাথে কোন টুল ছাড়া কানেক্ট করা যায়। ইউজ করি নাই এখনো। লিংকঃ 

Norton Security: এন্ড্রয়েড এর এন্টিভাইরাস। আরো অনেক এন্টি ভাইরাস আছে। আমি এটা ইউজ করি। লিংকঃ 

Flash Light: নিজের ক্যামেরার ফ্ল্যাশ কে টর্চ লাইট হিসেবে ইউজ করা যায়। বিপদে কামে দেয়। লিংকঃ 

File expert: দারুন একটি ফাইল এক্সপ্লোরার। সব এপস এর ব্যাকাপ রাখতে পারবেন। লিংকঃ 

Compass: দিক ভুলে গেলে তখন কাজে লাগবে। এক কথায় জুস। লিংকঃ 

Cam Scanner: আপনার এন্ডুর ক্যামেরা এখন স্ক্যানার। যেকোন লেখা কে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারবেন। অথবা ইমেজ ফরম্যাটে। লিংকঃ 

Barcode Scanner: নাম শুনেই বুঝতে পারার কথা কাম কি হবে ;) , লিংকঃ 

Bit Torrent: এন্ড্রয়েড টরেন্ট ক্লায়েন্ট। ভালই ডাউনলোড স্পিড পাই। লিংকঃ 

Opera Mini: বলার অপেক্ষা রাখে না কি জিনিস এটা। লিংকঃ 

Whats App: ইউজ করি নাই। যতদূর জানি, এটা একটা মেসেঞ্জার। লিংকঃ 

Advanced Task Killer: আপনার ব্যাটারী লাইফ বাচাতে, এবং অপ্রয়োজনীয় চলতে থাকা এপস বন্ধ করতে কাজে দিবে। লিংকঃ 

এন্টারটেইন্মেন্টঃ 


Solo Lite: এন্ড্রয়েড গিটার। প্রো ভার্সনে অনেক মজা। লিংকঃ 

Rage Maker: আপনি নিজেই এখন Rage কমিক্স তৈরি করতে পারবেন অনেক সহজে। লিংকঃ 

Piano Perfect: এন্ড্রয়েড এর পিয়ানো। বড় ডিস্প্লের ডিভাইস হলে ভালো হয়। লিংকঃ 

PhotoWarp: ফটো এডিট করা যায় অসাধারন ভাবে। একবার ইউজ করলে আপনি কখনো এটা আর আনইন্সটল করবেন না। লিংকঃ 

Talking Ben: একটা কুকুর। আপনি যা বলবেন তার ভাষায় তা রিপিট করবে। লিংকঃ 

Talking Tom & Talking Tom 2: একটা বিড়াল। আপনি যা বলবেন তার ভাষায় তা রিপিট করবে। বাচ্চাদের অনেক প্রিয়। লিংকঃ 

Talking Santa: একজন সান্তা । আপনি যা বলবেন তার ভাষায় তা রিপিট করবে। লিংকঃ 

Friday, October 27, 2017

ভালবাসার মানুষের উপর নজরদারি করুন App এর সহায্য নিয়ে।

ভালবাসার মানুষের উপর নজরদারি করুন App এর সহায্য নিয়ে।



দিন দিন স্মার্ট ফোন আমাদের জীবনের একটি অংশ হিসেবে রূপ ধারণ কড়ছে। তবে এটি যেমন উপকারি তেমনি এর কিন্তু অপকারি দিক গুলোও রয়েছে। যেমন ইদানীং একটি অ্যাপ্লিকেশন বের করা হয়েছে নতুন জুটি বা কাপল দের জন্য। মানে আপনি নতুন প্রেম করছেন বা আপনার কারো সাথে বিয়ের আংটি আদান প্রদান হয়েছে? এবং আপনি আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে সব সময় চিন্তিত? মানে জেলাস ফিল করেন? তাহলে আপনার এখন থেকে আর চিন্তা নেই।
এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষের ফোনের এসএমএস, কোথায় কোথায় ফোন করলো, ফেসবুকে কার কার সাথে চাট করলো, ওর ফোনের কন্টাক্ট এ কার কার নাম্বার রয়েছে, এমনকি বর্তমানে সে কোথায় রয়েছে এবং কোথায় যাচ্ছে? এ-সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তবে রক্ষা যে এই এক্সেসটি পেতে আপনাকে আপনার পার্টনার এর মোবাইলেও এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করতে হবে। মানে দুই পক্ষের ফোনেই এই অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। এবং একবার ইন্সটল করার পর আটোমেটিক একটি আইডি তৈরি হবে এবং প্রথম বারের মতো এক্সেস চাইবে। আকবর এক্সেস দেওয়া হয়ে গেলে আপনার পার্টনার এর আর কোন যাক নেই। মানে এখন থেকে ও আপনার কন্ট্রোল এ চলে আসলো।
তবে অনেকে এই কাজটি আপনার পার্টনারকে না জানিয়ে লুকিয়ে তার ফোন ইন্সটল করে এক্সেস করিয়ে নিতে পারেন, তবে হে – যদি সে এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে না যা জানে? তাহলেই আপনি এই কাজটি করতে পারবেন।
আর যারা জানে তারাও বাধ্য হয়েই আপনাকে তার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে এক্সেস দিতে হবে। কেননা এই পদ্ধতির পর সে চাইলেও অন্য কারো সাথে কিছু করতে পারবেনা…। অন্তত তার নিজের ফোন দিয়ে।
ও আমরাতোঁ সেই অ্যাপ্লিকেশনটির নামী বলতে ভুলে গিয়েছি? সেই অ্যাপ্লিকেশনটি নাম  mCouple
এন্ড্রয়েড ব্যবহার কারীরা গুগল প্লে থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।
আর আইফোন ব্যবহার কারীরা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।

Saturday, July 22, 2017

UC Browser দিয়ে আপনার অ্যানড্রয়েড মোবাইলে...

UC Browser দিয়ে আপনার অ্যানড্রয়েড মোবাইলে...

UC Browser দিয়ে আপনার অ্যানড্রয়েড মোবাইলে...
বন্ধুরা কেমন আছেন সব্বাই? সবাই ভাল আছেন এটাই প্রত্যাশা করি।আজকের আমার এই পোস্টটি UC Browser দিয়ে   অ্যানড্রয়েড মোবাইলে আনলিমিটেড ডাউনলোড করার ওপরে।
UC 7.2 For Android  ডাউনলোড করুন
UC Browser দিয়ে আপনার অ্যানড্রয়েড মোবাইলে আনলিমিটেড ডাউনলোড করুন।

এবার gpmms সেটিং একটিভ করুন।
যাদের নাই তারা এভাবে তৈরি করুন।
name : gpfree
apn : gpmms
proxy : 10.128.1.2
port : 80.
এবার ইউছি ওপেন করুন।অপশন বটনে চাপুন। system menu → setting → useproxy তে টিক  চিহ্ন  দিন। proxy host ip = 10.128.1.2 proxy port = 8080 এবার ব্যাক করুন। এবার ফ্রন্ট কুয়ারিতে দেন 10.102.61.249.8002 @ [@ এর আগে স্পেস আছে] এবার ইন্সটল করে বাশ দিন জিপিকে। ইউছি দিয়ে কোন সিমা নাই ডাউনলোড এর জন্য।আশা করি পোস্টটি সবার উপকারে আসবে।ভাল লাগলে পোস্টটি সবার সাথে শেয়ার করেতে ভুলবেন না।পরবর্তীতে আরও ভাল পোস্ট পাবেন সেই চেষ্টা থাকবে।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।