Showing posts with label Others. Show all posts
Showing posts with label Others. Show all posts

Sunday, October 29, 2017

ফেইসবুক ফেইক আইডি সনাক্ত করার কিছু সহজ টিপস।

ফেইসবুক ফেইক আইডি সনাক্ত করার কিছু সহজ টিপস।


ফেইসবুক ফেইক আইডি (Facebook Fake ID) বর্তমানে এটা নতুন কিছু নয়। ফেইসবুকের জন্ম লগ্ন থেকেই ফেইক আইডির প্রচলন রয়েছে। বর্তমানে ফেইসবুকে মোট একাউন্ট গুলোর মধ্যে প্রায় ২০-৩০% ই হল ফেইক এবং এই সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আসলে ফেইসবুকে ফেইক আইডি খোলা হয় মূলত স্প্যাম (Spam) করার জন্য। 
এমন কি ফেইসবুকের মাধ্যমে ভাইরাস ছড়ানোর জন্যে ও মেয়েদের নামে ফেইক আইডি খোলা হয়ে থাকে। আর ফেইক আইডি গুলোর মধ্যে শতকরা প্রায় ৯৯% এই হল মেয়েদের নামে। এই আইডি গুলোতে ব্যবহার করা হয়ে থাকে অপরিচিত মেয়েদের ছবি।
 
Facebook এর জন্য একটি দুঃখের বিষয় হল যে, ফেইসবুক ম্যনুয়ালি ফেইক ফেসবুক একাউন্ট সনাক্ত করতে পারে না। তবে হে, ওরা যদি বুঝতে পারে যে একটি একাউন্ট ফেইক, তখন তারা সেটি ব্লক/ডিলিট করে দেয়। কয়েকটি কারনে ওরা একটি একাউন্টকে ফেইক একাউন্ট হিসেবে সনাক্ত করতে পারে। সেগুলো হলঃ
  1. অতিরিক্ত ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো।
  2. অপরিচিত লোকদের ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো।
  3. অতিরিক্ত লিঙ্ক পোষ্ট করা।
  4. স্প্যাম কমেন্ট করা (Spam Comment)।
  5.  ইনবক্সে লিংক শেয়ার করা ইত্যাদি। 
উপরক্ত কারনে একটি একাউন্টকে ফেইসবুক ফেইক একাউন্ট হিসেবে সনাক্ত করে। এগুলোর করার পর আপনি যখন লগ-আউট (Log Out) করে আবার যখন লগ-ইন (Log In) করবেন তখন তারা "Photo Verification" দিবে। আর এভাবেই ফেইসবুক একটি একাউন্টকে ফেইক না রিয়েল তা সনাক্ত করে থাকে।
এতো কিছুর পরে ও ফেইসবুক ফেইক একাউন্ট রোধ করতে পারে না। তাই আজকে এই পোষ্টটির মাধ্যমে আমরা কিভাবে একটি ফেইক আইডি সনাক্ত করা যায় সেটি জানবো।
 

১| প্রোফাইল ফটো

ফেইক আইডি সনাক্ত করার প্রথম উপায় ই হল প্রোফাই ফটো। আপনি একটি আইডির প্রোফাইল ফটো দেখেই বুঝতে পারবেন এইডি টি ফেইক না রিয়েল। তবে সে ক্ষেত্রে আপনাকে একটু মাথা খাঁটাতে হবে। যদি আপনার মনে সংকুচ থাকে তাহলে আপনি Google Image Search এর মাধ্যমে ও এইডি টি ফেইক না রিয়েল সেটি যাচাই করতে পারবেন। যে আইডি টি নিয়ে আপনার সংকুচ প্রথমে সেই আইডির প্রোফাইল ফটো টি কম্পিউটার বা মোবাইলে সেভ করুন। তার পর Google Image এই লিঙ্ক এ ঢুকে Camera Icon এ ক্লিক করে সেভ করা ছবি টি আপলোড করুন। দেখবেন এই ছবি দিয়ে যাবতীয় যা কিছু আছে সব কিছু বের হয়ে আসবে। 

২| টাইমলাইন

ফেইসবুক টাইমলাইনের মাধ্যমে একটি আইডির সম্পর্কে সব কিছু জানা যায়। About ট্যাবে গিয়ে আপনি দেখতে পারবেন। বেশীর ভাগ ফেইক আইডির Gender Female দেওয়া থাকে। তার মানে এই না যে সব Female আইডিই ফেইক। 
  • অনেক ফেইক আইডিতেই প্রোফাইল ফটো হিসেবে একটি ফটো দেওয়া থাকে। আপনি তাদের ফটো ফোল্ডারে ঢুকে মাত্র ২-৩টি ফটো দেখতে পারবেন। তার মানে ধরে নিতে পারেন এটা ফেইক।
  • যদি দেখেন বড় কোন সেলেব্রেটির ছবি দিয়ে প্রোফাইল ফটো দেওয়া তাহলে ও ধরে নিতে পারেন এটা ফেইক।
  • টাইমলাইনের About  ট্যাবে দেখবেন সব তথ্য পুরোপুরি ভাবে যোগ করা না।
  • নিয়মিত স্ট্যাটাস আপডেট না দেওয়া।
  • ফ্রেন্ডলিষ্ট ফুলফিল থাকে।
  • স্ট্যাটাসে বেশী লাইক পাওয়া। ইত্যাদি একটি ফেইক একাউন্ট এর লক্ষন।

৩| মেয়ে প্রোফাইল

আগে বলা হয়েছে, ৯৯% ফেইক একাউন্ট খোলা হয় মেয়েদের নামে। তাই বলে সব মেয়ের প্রোফাইল ই ফেইক না এটা ও আগেই বলেছি। যদি কোন মেয়ের প্রোফাইলে ২ নাম্বার ধাপের সবগুলো বৈশিষ্ট দেখতে পান, তা হলে চোখ বুজে ধরে নিতে পারেন এটা ফেইক। অনেকগুলো ফলোয়ার, ফ্রেন্ডলিনষ্ট ফুল থাকা, লাইক/কমেন্ট বেশী পাওয়া ইত্যাদির কারনে মেয়ে প্রোফাইল ফেইক হয়ে থাকে।

৪| প্রথম জানুয়ারি

এটি একটি মজার বিষয়। ফেইক আইডি গুলোর মধ্যে অধিকাংশই তাদের জন্ম তারিখ ১ জানুয়ারি দিয়ে থাকে। এটি ও আপনি ফেইক একাউন্ট হিসেবে ধরে নিতে পারেন। কারণ তারা মনে করে যে, ১ জানুয়ারি বছরের শুরু। লোকে যেন তাদের জন্মদিনের শুভেচ্ছা একটু অন্য রকম ভাবে দেয়। সেজন্য তারা ১ জানুয়ারি তাদের জন্ম তারিখ দিয়ে থাকে। আরেকটি কারণ হল, ফেইক আইডি খোলার সময় অনেকে অনিচ্ছাকৃত ভাবে ১ জানুয়ারি তাদের জন্ম দিন দিয়ে থাকে। 
আরো অনেক গুলো কারণ রয়েছে একটি ফেইক আইডি চেনার। আপনি যদি আইডি টি ওপেন করে একটু মাথা খাটান, তাহলেই বুঝতে পারবেন যে আইডিটি ফেইক কিনা রিয়েল। যাই হৌক আজ এপর্যন্তই। ফেইক আইডি হতে সবাই সাবধান থাকবেন।
আমাদের এই পোষ্টি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া সেফটি টিপস

ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া সেফটি টিপস


দিনশেষে দেশের বাইরে থাকা বন্ধুবান্ধবের সাথে কথা বলতে কিংবা বাইরে কোথাও ঘুরতে গিয়ে হুট করে তোলা ছবি সবার সাথে শেয়ার করতে – ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াম ব্যবহার করেন না এমন মানুষ খুব কমই আছে। শুধু তাই নয়, ইকমার্স থেকে শুরু করে নামীদামী সব ব্র্যান্ডের বিশেষ দিনের জমকালো অফার থেকে শুরু করে নিয়মিত মার্কেটিং এসবও এখন অনলাইন কেন্দ্রিক। ফলে একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় দিনে দিনে প্রায় সবাই যুক্ত হচ্ছে তেমনি হ্যাকাররাও সবচেয়ে বেশি ওঁত পেতে থাকে এখানেই। ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় নিরাপদ থাকার উপায় হিসাবে চলুন তবে দেখে নেই করণীয়সমূহ:

অ্যাবাউট ইউ – কী কী তথ্য দেবেন?

জেনে কিংবা না জেনে, আমরা অনেক সময়েই বাসা কিংবা অফিসের ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ামের ‘অ্যাবাউট মি’ পাতায় উল্লেখ করি। সাধারণত, পাবলিক প্রোফাইলে কেবল নাম, জেলা আর কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন – এর বাইরে বেশি কিছু উল্লেখ না করাই ভালো। এছাড়াও বিশেষ করে নারীদের ক্ষেত্রে প্রোফাইল পিকচার পাবলিক না রেখে ফ্রেন্ডস মুডে রাখা নিরাপদ। বন্ধুদের জন্য রাখা বিস্তারিত তথ্যে পদ, শখ ইত্যাদি দেয়া যেতে পারে। তবে পাবলিক কিংবা ফ্রেন্ডস কোনো তথ্যেই ইমেইল আইডি, ফোন বা মোবাইল নম্বর কিংবা কোনো ধরণের ব্যাংকিং তথ্য উন্মুক্ত রাখা উচিত নয়।

প্রাইভেসি – ফ্রেন্ডস

সস্তা জনপ্রিয়তার আশায় কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন ইত্যাদি পাবলিক মুডে না দিয়ে কেবল আপনার বন্ধু তালিকার মানুষদের জন্য ফ্রেন্ডস অনলি করে শেয়ার করুন। বন্ধু তালিকায় যে কাউকে যোগ করার আগে কিংবা কারো আহবানে সাড়া দেয়ার আগে ব্যক্তিগতভাবে চিনেন কি না তা যাচাই করে নিন। এছাড়াও, মিছেমিছি অন্যদের লিস্ট ধরে ফ্রেন্ড রিকুয়েস্ট না পাঠিয়ে নিজের গণ্ডিতে আবদ্ধ থাকাটাই বুদ্ধিমানের। 

যেখানে সেখানে অ্যাকাউন্ট/লগইন না

ব্রাউজিং করা অবস্থায় ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লগইন পাতা হাজির? ইউজার নেম আর পাসওয়ার্ড লেখার আগে একবার ওয়েব ঠিকানাটি যাচাই করে নিন। অনেক সময় ফেসবুক বা এমন কোনো জনপ্রিয় সাইটের লগইন পাতার মতো হুবহু পাতা সাজিয়ে মানুষের আইডি, পাসওয়ার্ড দখল করে নেয়া হয়। এছাড়াও, অপরিচিত কোথাও থেকে লগইন না করা ও একান্ত প্রয়োজন হলে কাজ শেষে তাৎক্ষণিক লগআউট করা উচিত।

সোশ্যাল মিডিয়া আইডেনটিটি থেফট

পরিচিত কারো কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় মেসেজ পাওয়া মানেই যে সে পাঠিয়েছে – এমনটা সব সময় ভাবার কোনো কারণ নেই! অনেক সময় শখের বসে বা আর্থিক প্রতারণার সুযোগসন্ধানীরা পরিচিত মানুষ সেজে এমন বার্তা পাঠিয়ে থাকে। তাই, পরিচিত কোন মানুষের কাছ থেকেও অবান্তর বা সন্দেহজনক বার্তা পেয়ে থাকলে অবশ্যই কল করে বা সরাসরি জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নিন।

নিরাপদে থাকুক কন্টাক্টস

অনেক সময় সোশ্যাল মিডিয়া নতুন বন্ধ খুঁজে পেতে ফোনবুক কিংবা ইমেইল লিস্ট স্ক্যান করে দেখতে চায়, নিজের ও আপনার পরিচিত মানুষের নিরাপত্তার জন্য এটি হুমকিদায়ক হতে পারে।

অপরিচিত মানুষের সাথে আলাপ নয়

পরিচিত মানুষের বাইরে বন্ধুতা না করার পাশাপাশি অপরিচিত আইডি থেকে আসা মেসেজ বা চ্যাটিংয়ের আহ্বানেও সাড়া না দেয়াই ভালো। একান্ত পরিচিত মনে হলে সরাসরি ঠিকানা বা নম্বর জানতে চান, পরিচিত কি না নিশ্চিত হয়ে আলাপ করাই ভালো।

থার্ড পার্টি অ্যাপস

অনেক সময় দেখা যায় বিশেষায়িত ছবি তুলতে, প্রথম শেয়ার করা ছবি খুঁজতে বা কে আপনার পোস্টে সবচেয়ে বেশি লাইক দিয়েছে – এসব জানতে এবং গেম খেলতে আমরা অনেক সময়ই থার্ড পার্টি অ্যাপের সাহায্য নেই। এসব অ্যাপ থেকে যেকোনো সময় আপনার তথ্য বা ছবি ‘লিক’ হওয়াসহ হ্যাকিংয়ের মতো ঘটনাও ঘটতে পারে বলে এসব এড়িয়ে যাওয়াই ভালো।

বাচ্চাদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল চালু

বাসায় যদি ১৮-বছরের কম বয়সী কোনো ইন্টারনেট ব্যবহারকারী থাকে, তবে অবশ্যই প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করা উচিত। আজন্য চাইলে অ্যাডভান্সড প্যারেন্টাল কন্ট্রোল সেবাসহ প্রিমিয়াম কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করা যেতে পারে। অ্যান্টিভাইরাস এক দিকে যেমন যেকোনো ভাইরাস বা ম্যালওয়্যার থেকে আপনার ডিভাইস নিরাপদে রাখবে তেমনি বাচ্চারা ইন্টারনেটে কী করছে তাও আপনি আড়াল থেকে নজরে রাখতে পারবেন।
অল্প দামের সেরা ৫টি স্মার্টফোন

অল্প দামের সেরা ৫টি স্মার্টফোন



সম্প্রতি বিশ্ব বাজারে ১৫ হাজার টাকার কম দামের ফোনগুলির মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে Xiaomi-এর Redmi note 4 আর Redmi 4। আর তৃতীয় স্থানে রয়েছে Samsung Galaxy J2। এই রকম হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার বাজারে আসুন দেখে নেওয়া যাক ১৫,০০০ টাকার কম দামের সেরা ৫টি স্মার্টফোন…
১. Xiaomi Redmi Note 4
দাম: ১২,৫০০ টাকার একটু বেশি।
স্পেসিফিকেশন:
>৫.৫ ইঞ্চি IPS LCD 1080 x 1920 pixels ডিসপ্লে
>অক্টাকোর 2.0 GHz Snapdragon 625 প্রসেসর
>2/3/4 GB RAM 32/64 GB স্টোরেজ
>Android 6.0 Marshmallow
>ডুয়াল সিম (মাইক্রো+ন্যানো)
>13MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>4100 mAh ব্যাটারি
২. Xiaomi Redmi 4
দাম: ৮,৮০০ টাকা প্রায়
স্পেসিফিকেশন
>৫ ইঞ্চি IPS LCD 720 x 1280 pixels ডিসপ্লে
>অক্টাকোর 1.4 GHz Qualcomm Snapdragon 435 প্রসেসর >2/3/4 GB RAM 16/32/64 GB স্টোরেজ
>Android 7.0 Nougat
>ডুয়াল সিম (মাইক্রো+ন্যানো)
>13MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>4100 mAh ব্যাটারি
৩. Samsung Galaxy J2
দাম: ৯,৫০০ টাকা প্রায়
স্পেসিফিকেসান:
> ৫ ইঞ্চি AMOLED 720 x 1280 pixels ডিসপ্লে
>কোয়াডকোর 1.5 GHz Cortex-A7 প্রসেসর
>1.5GB RAM 8GB স্টোরেজ
>Android 6.0.1 Marshmallow
>ডুয়াল সিম (মাইক্রো)
>8MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>2600 mAh ব্যাটারি
৪. OPPO A37
দাম: ১২,০০০ টাকা প্রায়
স্পেসিফিকেশন:
>৫ ইঞ্চি IPS LCD 720 x 1280 pixels ডিসপ্লে
>কোয়াডকোর 1.2 GHz Qualcomm Snapdragon 410 প্রসেসর
>2GB RAM 16 GB স্টোরেজ
>Android 5.1 Lollipop
>ডুয়াল সিম (ন্যানো)
>8MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>2630 mAh ব্যাটারি
৫. Samsung Galaxy J7
দাম: ১৫,০০০ টাকা প্রায়
স্পেসিফিকেশন:
>৫.৫ ইঞ্চি Super AMOLED 720 x 1280 pixels ডিসপ্লে
>অক্টাকোর 1.6 GHz Samsung Exynos 7 Octa 7870 প্রসেসর
>2GB RAM 16GB স্টোরেজ Android 6.0.1 Marshmallow
>ডুয়াল সিম (মাইক্রো)
>13MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>3300 mAh ব্যাটারি
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
সিম্ফনি স্মার্ট ফোন - Robi

সিম্ফনি স্মার্ট ফোন - Robi

ক্যাম্পেইন অফার:
 অফারবিস্তারিত৩ মাসে সর্বমোট বোনাসমেয়াদ
  • E30
  • R100_3GB
  • V110
  • i10+
  • P8 Pro
  • Z10
অন নেট৮০ মিনিট/মাস২৪০ মিনিট১০ দিন
অফ নেট২০ মিনিট/মাস৬০ মিনিট
ডাটা (জিবি২ জিবি/মাস৬ জিবি


হ্যান্ডসেটের বৈশিষ্ট্য ও মূল্য:
 Symphony E30Symphony R100_3GBSymphony V110
স্ক্রিন সাইজ৩.৫" এইসভিজিএ টিএন৫" এইসডি আইপিএস৫” এফডব্লিউভিজিএ টিএন
সিপিইউ১.৩ গিগাহার্টজ ডুয়াল কোর১.৩ গিগাহার্টজ কোয়াড কোর১.২ গিগাহার্টজ কোয়াড কোর
ক্যামেরা১.৩ এমপি + ০.৩ এমপি১৩ এমপি + ৫ এমপি৫ এমপি + ৫ এমপি
রম৫১২ এমবি১৬ জিবি৮ জিবি
র‌্যাম২৫৬ এমবি৩ জিবি১ জিবি
ব্যাটারি১৩০০ mAh৪০০০ mAh২৫০০ mAh
এমআরপি২৬৯০ টাকা১১২৫০ টাকা৫৬৯০ টাকা
 
 Symphony i10+Symphony P8 ProSymphony Z10 ( 4G )
স্ক্রিন সাইজ৫.২” এইসডি আইপিএস৫.৫” এইসডি আইপিএস৫.৭” এইসডি+আইপিএস, ১৮:৯ রেসিও ডিসপ্লে  

সিপিইউ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর১.৩ গিগাহার্টজ কোয়াড কোর১.৪ গিগাহার্টজ কোয়াড কোর
ক্যামেরা৮ এমপি + ৮ এমপি১৩ এমপি + ৮ এমপি১৩ এমপি + ১৬ এমপি
রম১৬ জিবি১৬ জিবি৩২ জিবি
র‌্যাম১ জিবি২ জিবি৩ জিবি
ব্যাটারি২৫০০ mAh২৮০০ mAh২৯০০ mAh লি-পলি
এমআরপি৭৫৯০ টাকা৯৪৯০ টাকা১৫৯৯০ টাকা


শর্তাবলি:
  • সকল চলতি এবং নতুন রবি-এয়ারটেল প্রিপেইড গ্রাহক এবং এসএমই গ্রাহক (পিসিও এবং ইজিলোড ব্যতীত) এই অফারের যোগ্য
  • নির্দিষ্ট হ্যান্ডসেট কেনার পর গ্রাহক যেকোনো বৈধ নম্বরে একটি সফল ভয়েস কল করে রেজিস্ট্রিশনের যোগ্যতা পাবেন। কলটি করার জন্য গ্রাহকের মূল অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে
  • ট্যাগিং-এর ৭২ ঘণ্টার মধ্যেই গ্রাহক বোনাস পেয়ে যাবেন
  • কোনো গ্রাহক ১৮০ দিনের বেশি সচল না থাকলে প্রথম ট্যাগিং-এর ২৪ ঘণ্টা পর অফারটি পাবেন। বোনাস পেতে অ্যাক্টিভেশন ট্যাগিং-এর ২৪ ঘণ্টা পর সাবস্ক্রাইবারকে আরো একটি কল করতে হবে
  • প্রথম ট্যাগিং-এর MSISDN এবং IMEI আপনার গণ্য করা হবে
  • একাধিক MSISDN এবং IMEI ট্যাগিং গ্রহণযোগ্য হবে না
  • রবি মিনিট, অন-নেট মিনিট (রবি-রবি/এয়ারটেল) চেক করতে *১২৩*০১৩# ডায়াল করুন, অফ-নেট মিনিট (রবি-অন্যান্য অপারেটর) চেক করতে *১২৩*০১৪# ডায়াল করুন এবং ইন্টারনেট চেক করতে ডায়াল: *৮৪৪৪*৮৮# অথবা *১২৩*৩*৫#
  • রবি এয়ারটেল, অন-নেট মিনিট (এয়ারটেল/এয়ারটেল-রবি) এবং অফ-নেট মিনিট (এয়ারটেল-এয়ারটেল-অন্যান্য লোকাল অপারেটর) চেক করতে *৭৭৮*২৮২৯# ডায়াল করুন এবং ইন্টারনেট চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন।


নোট:
  • বোনাস মিনিট শুধু লোকাল কল-এর জন্য প্রযোজ্য।
  • এসএমই/প্রিপেইড নম্বর থেকে কোনো সিইউজি নম্বরে কল করলে চলমান ট্যারিফ অনুযায়ী চার্জ হবে।
  • বান্ডেল মিনিট কেনার পর প্যাকেজ অনুযায়ী রেগুলার ট্যারিফ প্রযোজ্য হবে।
  • ডাটা ভলিয়্যুম শেষে চার্জ পিপিইউ অনুযায়ী চার্জ হবে টাকা ১/১ এমবি।
  • প্রিপেইডের ক্ষেত্রে বোনাস মিনিটে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ।
  • বোনাস মিনিট এফএনএফ/পার্টনার নম্বরের জন্য প্রযোজ্য।
  • অব্যবহৃত ডাটা পরবর্তীতে ব্যবহার করা যাবে না।
  • বোনাস মিনিট শর্ট কোডে ব্যবহার করা যাবে না।
  • বোনাস মিনিট আইডিডি কল-এর জন্য ব্যবহার করা যাবে না।
  • বোনাস মিনিট ব্যালেন্স ট্রান্সফারে ট্রান্সফার করা যাবে না।
  • প্যাকেজ অনুযায়ী অন্যান্য ট্যারিফ/সুবিধাসমূহ অপরিবর্তিত থাকবে।
  • অফাররের যোগ্যতা নির্ধারণের অধিকার রবি এবং সিম্ফনি কর্তৃপক্ষের।
  • ডাটা বোনাসের জন্য ২৫০ এমবি/দিন ব্যবহারের পর এফইউপি প্রযোজ্য হবে। ইউজার এই প্যাক থেকে ২৫০ এমবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এর পরের সব ব্যবহাররে ক্ষেত্রে স্পিড ১২৮ কেবিপিএস-এ নেমে আসবে। পরের দিন ০০:০০ ঘণ্টা সাধারণ স্পিডে চলে যাবে। ইউজারকে একটি এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তারা ১২৮ কেবিপিএস স্পিড পাচ্ছেন।
  • বোনাস শুধু নতুন কেনা সিম্ফনি ফোনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।


যেসব বান্ডেল পাওয়া যাচ্ছে
  • পার্টনার চ্যানেল
  • ডব্লিউআইসি এবং সকল এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার (১৫ সেপ্টেম্বর ২০১৭ থেকে পাওয়া যাবে)


ওয়ারেন্টি
  • হ্যান্ডসেটের জন্যে ১ বছরের স্বাভাবিক ওয়ারেন্টি প্রযোজ্য হবে।
ফেসবুক ব্যবহারে তৃতীয় শীর্ষ শহর ঢাকা

ফেসবুক ব্যবহারে তৃতীয় শীর্ষ শহর ঢাকা

যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। ঢাকায় এক কোটি ১৬ লাখ লোক সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করে, যা মোট ব্যবহারকারীর দশমিক ৯ শতাংশ।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ফেসবুক ব্যবহারে প্রথম স্থান দখল করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ব্যাংককে দুই কোটি ৪০ লাখ। এটি মহানগর ক্যাটাগরিতে মোট ব্যবহারকারীর ১ দশমিক ৩ শতাংশ। এক কোটি ৯০ লাখ ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি।
‘ডিজিটাল ইন ২০১৭ গ্লোবাল ওভারভিউ’ শীর্ষক এক আন্তর্জাতিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান ‘উই আর সোশ্যাল’ ও ‘হুট সুইট’ এই জরিপ কাজ পরিচালনা করে।
বিশ্বের ২৩৯ দেশের ডিজিটাল পরিসংখ্যান ও প্রবণতার বিষয়ে জরিপ চালিয়ে প্রতিষ্ঠান দুটি এই প্রতিবেদন প্রকাশ করে।
জরিপ অনুযায়ী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অবস্থান চতুর্থ, তুরস্কের ইস্তাম্বুল শহরের অবস্থান পঞ্চম, মিসরের রাজধানী কায়রো ষষ্ঠ, ব্রাজিলের সাওপাওলো সপ্তম, ভারতের রাজধানী নয়াদিল্লি অষ্টম, পেরুর রাজধানী লিমা নবম ও ভিয়েতনামের হো চি মিন শহর দশম অবস্থানে রয়েছে।
দেশ ক্যাটাগরিতে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র। এ দেশে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২১ কোটি ৪০ লাখ। দ্বিতীয় স্থানে আছে ভারত, তৃতীয় ব্রাজিল, চতুর্থ ইন্দোনেশিয়া, পঞ্চম মেক্সিকো, ষষ্ঠ ফিলিপাইন, সপ্তম তুরস্ক, অষ্টম থাইল্যান্ড, নবম ভিয়েতনাম ও দশম যুক্তরাজ্য।
প্রতিবেদনে বলা হয়, মোবাইলে সামাজিক মাধ্যম ব্যবহার বিশ্বব্যাপী দ্রুতগতিতে বাড়ছে। এই সংখ্যা ২ দশমিক ৫ বিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখন ইন্টারনেট ব্যবহার করে।
যে কারণে কিনবেন আইফোন ১০

যে কারণে কিনবেন আইফোন ১০

নভেম্বরের ৩ তারিখ থেকে আইফোন ১০ হাতে পেতে শুরু করবেন গ্রাহকরা। অ্যাপল ইভেন্টের ওপর ভিত্তি করে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট আলোচনা করেছে আইফোন ১০-এর সেরা কিছু ফিচার নিয়ে।
ওএলইডি (OLED) স্ক্রিন
অ্যাপল প্রথমবারের মতো কোনো আইফোনে ওএলইডি স্ক্রিন ব্যবহার করেছে। যাঁরা স্যামসাং ফোন ব্যবহার করেন, তাঁরা অবশ্য ওএলইডি স্ক্রিনের সঙ্গে পরিচিত। গ্যালাক্সি সিরিজের প্রথম স্মার্টফোন থেকেই ওএলইডি স্ক্রিন ব্যবহার করছে স্যামসাং। আইফোন গ্রাহকদের জন্য বিষয়টি সম্পূর্ণ নতুন। এলসিডি স্ক্রিনের তুলনায় ওএলইডি স্ক্রিনে অনেক বেশি পরিষ্কার ছবি দেখা যায়। আইফোন ৮ ও ৮ প্লাসে ব্যবহার করা হয়েছে এলসিডি স্ক্রিন।
ডিজাইন
আইফোন ১০-এর ডিজাইনে বিশাল পরিবর্তন এনেছে অ্যাপল। এজ-টু-এজ ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে। ৫ দশমিক ৮ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হলেও এর আকৃতি আইফোন ৮ প্লাসের চেয়ে ছোট। আইফোন ৬-এর পর এটাই আইফোনে সবচেয়ে বড় পরিবর্তন।
ক্যামেরা
দুটি ১২ মেগাপিক্সেল ক্যামেরায় যুক্ত করা হয়েছে ওআইএস (OIS) প্রযুক্তি, যা দিয়ে ভালো ছবির পাশাপাশি ভালো ভিডিও ধারণ করা যাবে। ভিডিও ধারণ করার সময় ফোনটি হালকা ঝাঁকুনি খেলেও ভিডিও দেখার সময় তা বোঝা যাবে না। ফোরকে (4K) ভিডিও ধারণ করা যাবে। সেলফির জন্য দেওয়া হয়েছে ৭ মেগাপিক্সেল ক্যামেরা।
তারবিহীন চার্জার
অ্যানড্রয়েড ফোনের জন্য ফিচারটি পুরোনো হলেও আইফোনের জন্য ফিচারটি সম্পূর্ণ নতুন। এই সুবিধা যুক্ত করার জন্য ফোনের পেছনে অ্যালুমিনিয়ামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে গ্লাস। অ্যাপলের দাবি, এটি স্মার্টফোনে ব্যবহৃত এখন পর্যন্ত সবচেয়ে মজবুত গ্লাস।
মৃত্যুর পর সামাজিক যোগাযোগের অ্যাকাউন্ট কি সচল থাকবে?

মৃত্যুর পর সামাজিক যোগাযোগের অ্যাকাউন্ট কি সচল থাকবে?

পাখি উড়ে যায়, রয়ে যায় তার পালক। ঠিক তেমনি প্রকৃতির নির্ধারিত নিয়মে এই পৃথিবী থেকে চলে যেতে হবে আপনাকে। রয়ে যাবে জীবদ্দশায় সামাজিক যোগাযোগের মাধ্যমে খুলে যাওয়া আপনার অ্যাকাউন্টগুলো। কত স্মৃতিই না জড়িয়ে আছে সে অ্যাকাউন্টে। মৃত্যুর পর কী হবে এসব সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টের? সেটা কি অন্য কেউ চালাবে? নাকি নতুন অ্যাকাউন্টের ভিড়ে তা হারিয়ে যাবে চিরতরে? এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। তাঁরা জানাচ্ছে, মৃত্যুর আগেই আপনি ঠিক করে যেতে পারবেন সামাজিক মাধ্যমে আপনার অ্যাকাউন্টগুলোর ভবিষ্যৎ।

ফেসবুক 
আপনি চাইলে আপনার মৃত্যুর পরও ফেসবুক অ্যাকাউন্টটি চালু রাখতে পারবেন অথবা বন্ধ করে দিতে পারবেন। যদি আপনি মৃত্যুর পরও আপনার অ্যাকাউন্টটি চালু রাখেন, তাহলে সেখানে ‘রিমেমবারিং’ বা স্মরণীয় শব্দটি থাকবে। এ ছাড়া মৃত্যুর আগে আপনার অ্যাকাউন্টটি যে কাউকে দলিল করে দিয়ে যেতে পারেন। ফলে আপনার মৃত্যুর পরও অ্যাকাউন্টটির কার্যক্রম সচল থাকবে। এ জন্য এ ব্যাপারে একটি আইনি চুক্তি বা দলিলের কপি ফেসবুকে পাঠাতে হবে। সেখানে ব্যক্তির নাম ও তাঁর সঙ্গে আপনার সম্পর্কের বিষয়টিও উল্লেখ করতে হবে। আপনার মৃত্যুর পর, মৃত্যুসনদ দেখিয়ে উইলে উল্লেখিত ব্যক্তিটি আপনার অ্যাকাউন্টটির দখল নিতে পারবেন। তবে যত দিন ফেসবুক আপনার মৃত্যুসনদ হাতে না পাচ্ছে, তত দিন অ্যাকাউন্টটি আপনারই থাকবে। 

ইউটিউব 
বর্তমানে ইউটিউবের চ্যানেলগুলো আর্থিক দিক দিয়ে বেশ লাভজনক। এ ছাড়া প্রচুর ইউটিউব চ্যানেলের বেশ জনপ্রিয়তাও রয়েছে। তাই মৃত্যুর আগে আপনার লাভজনক চ্যানেল বা অ্যাকাউন্টটি দিয়ে যেতে পারেন প্রিয় কাউকে। প্রক্রিয়াটিও অনেকটা ফেসবুকের মতই। আপনার মৃত্যুর পর কে আপনার ইউটিউব চ্যানেল বা অ্যাকাউন্টের দায়িত্বভার গ্রহণ করবেন, তা একটি আইনি চুক্তি বা দলিলের মাধ্যমে জানাতে হবে ইউটিউব কর্তৃপক্ষকে। তা না হলে আপনার ইউটিউব চ্যানেল বা অ্যাকাউন্টটি নতুন চ্যানেল ও অ্যাকাউন্টের ভিড়ে হারিয়ে যাবে চিরতরে। কারণ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল বা অ্যাকাউন্টে তৎপরতা দেখা না গেলে ইউটিউব কর্তৃপক্ষ নিজে থেকেই তা বন্ধ করে দেয়।   

ইনস্টাগ্রাম 
আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও মৃত্যুর পর অন্য কারো মাধ্যমে সচল রাখা যাবে। তবে এ ক্ষেত্রে ইনস্টাগ্রামের নীতি কিছুটা ভিন্ন। আপনার মৃত্যুর পর যে ব্যক্তি আপনার মৃত্যুসনদ দেখাতে পারবেন, সেই ব্যক্তিই হবেন অ্যাকাউন্টটির মালিক। তিনিই সিদ্ধান্ত নেবেন, আপনার অ্যাকাউন্টটি চালু থাকবে নাকি বন্ধ করে দেওয়া হবে।

টুইটার 
মৃত্যুর পর আপনার টুইটার অ্যাকাউন্টটি অন্য কারো মাধ্যমে চালু রাখার কোনো সম্ভাবনা নেই। তবে মৃত্যুর পর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনার পরিবার বা আত্মীয়স্বজনের যে কেউ আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবেন। সে ক্ষেত্রে আপনার মৃত্যুর সনদ এবং তিনি যে আপনার পরিবারের সদস্য বা আত্মীয়, সেটার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে পারলেই আপনার অ্যাকাউন্টটি অপসারণ করবে টুইটার কর্তৃপক্ষ। 

গুগল 
মৃত্যুর পর আপনার গুগল অ্যাকাউন্টটি আর চালু রাখার সুযোগ নেই। তবে তা বন্ধ করে দেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য যে মানুষটিকে আপনি গুগল অ্যাকাউন্টটি বন্ধ করার ক্ষমতা দেবেন, সে মানুষটির সঙ্গে একবার হলেও ই-মেইলে আলাপচারিতা থাকতে হবে আপনার। কারণ, আপনার মৃত্যুসনদ এবং গুগল অ্যাকাউন্ট থেকে পাঠানো ই-মেইলগুলোর যেকোনো একটি মেইলের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়বস্তু বর্ণনা পারলেই আপনার গুগল অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে।

Saturday, October 28, 2017

৩০টি অতি প্রয়োজনীয় Android Apps ফ্রী ডাউনলোড

৩০টি অতি প্রয়োজনীয় Android Apps ফ্রী ডাউনলোড



আজকে আমি Android Apps এর এক বিশাল কালেকশন নিয়ে এসেছি। হাজার হাজার Android Apps আছে কিন্তু আমরা অনেকেই জানি না কোনটি আমাদের জন্য উপুযুক্ত এবং খুজে খুজে বেড় করা সত্যি অনেক কষ্টের একটি কাজ। তাই আমি বাছাই কৃত অতি প্রয়োজনীয় ৩০টি Android Apps ফ্রী ডাউনলোড করার জন্য নিয়ে এসেছি। আসা করি ভালো লাগবে। ডাউনলোড করতে ছবির নিচের লিক এ ক্লিক করে Android Apps পেজ থেকে ডাউনলোড করে নিন।

বাংলা রেডিও

গেমস ক্যাটাগরিঃ 

Raging Thunder: যারা এন্ড্রয়েড এ ৫ ডলার দিয়ে নিড ফর স্পিড খেলতে না পারায় অসন্তুষ্ট , তারা এই ফ্রী গেমটি ট্রাই করতে পারেন। বর্তমানে Raging Thunder 2 বের হয়েছে। লিংকঃ 

Death Racing: আরেকটি মোশন সেন্সর রেসিং গেইম। খেল্লে মজা পাবেন শিউর। লিংকঃ 

Spades Free: যারা কার্ড খেলেন তারা জানেন কলব্রীজ কি জিনিস। এখন আর দুঃখ নয়। এসে গেছে আপনার হাতে কলব্রীজ। তবে এখানে পার্টনার নিয়ে খেলতে হয় । লিংকঃ 

Glow Hockey 2: খুব মজার একটা গেইম। না খেল্লে বলতে হবে মিস করেছেন। লিংকঃ 

Fruit Ninja: আপনি এখন নিনজা। এখন আপনি করবেন কাটাকাটি। তবে মানুষ নয়, ফল। অনেক মজার একটা গেম। রেটিং করতে দিলে আমি একে এংরী বার্ডস এর উপরে রাখবো। লিংকঃ 

Fruit slice: ফ্রুট নিনজার মত একই গেম। তবে গ্রাফিক্স টা একটু ভিন্ন। লিংকঃ 

Basketball: বল টা কে বাস্কেটে ফেলবেন। মজার গেম। লিংকঃ 

Chess Free: দাবা, দুইটি মোডে খেলা যায়। কম্পুর সাথে আবার Two Player মোডে খেলা যায় । লিংকঃ 

Angry Birds Space: এংরী বার্ডস সিরিজের আমার মতে সবচেয়ে সেরা গেম । লিংকঃ 

Alchemy: আপনি এখন আল্কেমিস্ট। বিভিন্ন পদার্থ মিক্স করে নতুন ভিন্ন আরেকটি পদার্থ তৈরি করবেন। লিংক: 



ইউটিলিটিসঃ 


Wikipedia: সরাসরি উইকিপিডিয়া এক্সেস করতে পারবেন। লিংকঃ 

Skype: ফ্রী কথা বলা এবং ইনস্ট্যান্ট মেসেঞ্জার। লিংকঃ 

Fring: স্কাইপ এর মতই। লিংকঃ 

Alphabet for kids: নাম শুনেই বুঝতে পারছেন, কি হবে এটা । লিংকঃ 

Real Calc: সায়েন্টিফিক ক্যাল্কুলেটর। লিংকঃ 

QuickDic: বাংলা ডিকশনারির জন্য। ফন্টে সমস্যা করে। লিংকঃ 

PicsArt: অনেকে বলে থাকেন এন্ড্রয়েড এর ফটোশপ। লিংকঃ 

PhotoArt: দারুন একটা ফটো এডিটিং সফটওয়্যার। লিংকঃ 

MX Player: সবচেয়ে সেরা ভিডিও প্লেয়ার। লিংকঃ 

MixZing Basic: দারুন একটা MP3 প্লেয়ার। অনেক সুবিধা আছে।বলে শেষ করতে পারবো না।লিংকঃ 

Instant Heart Rate: ক্যামেরার ল্যান্সের উপর আঙ্গুল রেখে আপনার হৃদস্পন্দন এর গতি মাপতে পারবেন। লিংকঃ 

IMDb: ইনস্ট্যান্ট আইএমডিবি এক্সেস। লিংকঃ 

Google Sky Map: অসাধারন এক এপ। লিংকঃ 

Kies Air: পিসির সাথে কোন টুল ছাড়া কানেক্ট করা যায়। ইউজ করি নাই এখনো। লিংকঃ 

Norton Security: এন্ড্রয়েড এর এন্টিভাইরাস। আরো অনেক এন্টি ভাইরাস আছে। আমি এটা ইউজ করি। লিংকঃ 

Flash Light: নিজের ক্যামেরার ফ্ল্যাশ কে টর্চ লাইট হিসেবে ইউজ করা যায়। বিপদে কামে দেয়। লিংকঃ 

File expert: দারুন একটি ফাইল এক্সপ্লোরার। সব এপস এর ব্যাকাপ রাখতে পারবেন। লিংকঃ 

Compass: দিক ভুলে গেলে তখন কাজে লাগবে। এক কথায় জুস। লিংকঃ 

Cam Scanner: আপনার এন্ডুর ক্যামেরা এখন স্ক্যানার। যেকোন লেখা কে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারবেন। অথবা ইমেজ ফরম্যাটে। লিংকঃ 

Barcode Scanner: নাম শুনেই বুঝতে পারার কথা কাম কি হবে ;) , লিংকঃ 

Bit Torrent: এন্ড্রয়েড টরেন্ট ক্লায়েন্ট। ভালই ডাউনলোড স্পিড পাই। লিংকঃ 

Opera Mini: বলার অপেক্ষা রাখে না কি জিনিস এটা। লিংকঃ 

Whats App: ইউজ করি নাই। যতদূর জানি, এটা একটা মেসেঞ্জার। লিংকঃ 

Advanced Task Killer: আপনার ব্যাটারী লাইফ বাচাতে, এবং অপ্রয়োজনীয় চলতে থাকা এপস বন্ধ করতে কাজে দিবে। লিংকঃ 

এন্টারটেইন্মেন্টঃ 


Solo Lite: এন্ড্রয়েড গিটার। প্রো ভার্সনে অনেক মজা। লিংকঃ 

Rage Maker: আপনি নিজেই এখন Rage কমিক্স তৈরি করতে পারবেন অনেক সহজে। লিংকঃ 

Piano Perfect: এন্ড্রয়েড এর পিয়ানো। বড় ডিস্প্লের ডিভাইস হলে ভালো হয়। লিংকঃ 

PhotoWarp: ফটো এডিট করা যায় অসাধারন ভাবে। একবার ইউজ করলে আপনি কখনো এটা আর আনইন্সটল করবেন না। লিংকঃ 

Talking Ben: একটা কুকুর। আপনি যা বলবেন তার ভাষায় তা রিপিট করবে। লিংকঃ 

Talking Tom & Talking Tom 2: একটা বিড়াল। আপনি যা বলবেন তার ভাষায় তা রিপিট করবে। বাচ্চাদের অনেক প্রিয়। লিংকঃ 

Talking Santa: একজন সান্তা । আপনি যা বলবেন তার ভাষায় তা রিপিট করবে। লিংকঃ