Showing posts with label সোশ্যাল মিডিয়া. Show all posts
Showing posts with label সোশ্যাল মিডিয়া. Show all posts

Tuesday, November 28, 2017

অশ্লীল গল্প ইউটিউবে, অর্থলোভে তরুণীরাই জড়াচ্ছে বেশি

অশ্লীল গল্প ইউটিউবে, অর্থলোভে তরুণীরাই জড়াচ্ছে বেশি



পিঙ্কি সরকার (ছদ্মনাম)। বছরখানেক আগে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক শেষ করেছেন। পড়াশুনা শেষে চাকরি না পেয়ে ইউটিউব কন্টেন্টের মাধ্যমে আয়ের পথ খুঁজতে শুরু করেন। বাসায় বসে নিজে গল্পে কণ্ঠ দিয়ে ও গ্রাফিক্স করে বানাতে শুরু করেন ইউটিউব কন্টেন্ট। তবে এই গল্পগুলো সবই সমাজের ‘নিষিদ্ধ’ গল্প। কিছুদিনের মধ্যে বেশ ভালো আয়ও করতে শুরু করেন। এখন আর কোনো চাকরির ওয়েবসাইট কিংবা পত্রিকায় চোখ না বুলিয়ে এটাকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি।

শুধুমাত্র পিঙ্কি নয়। তার মতো অনেক তরুণীই এখন ইউটিউবে বাংলা অশ্লীল গল্প আপলোড করে আয়ের পথ খুঁজছেন। ইউটিউবে এমন গল্পের ক্ষেত্রে সবার আগে আসে জেসিকা শবনম  নামের এক তরুণীর নাম। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে এই নামেই ইউটিউবে রয়েছে শতাধিক কন্টেন্ট। প্রত্যেকটি কন্টেন্টে ভিউয়ারের সংখ্যাও নেহাত কম নয়। ১০ হাজার থেকে শুরু করে প্রতিটি কন্টেন্টে ভিউয়ারের সংখ্যা পাঁচ লাখ পর্যন্ত।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রতিদিন ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতি তিনজনের একজন ঢুঁ মারেন। মোট হিসেবে এই সংখ্যা ১ বিলিয়নেরও বেশি। প্রতিদিন চার বিলিয়ন ভিডিও দেখা হয় এই সাইটটি থেকে। তিন বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষই পেয়েছেন এই প্রযুক্তির ছোঁয়া। তবে বিশাল এই মাধ্যমটির বাজে ব্যবহার দেশের সমাজ ও সংস্কৃতির জন্য খুবই ভয়াবহ ফল বয়ে আনবে বলে মনে করেন প্রযুক্তিবিদ ও মনোরোগ বিশেষজ্ঞরা। আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য আইনের চাইতে সচেতনতা ও তরুণদেরই বেশি ভূমিকা রাখতে হবে বলে মত তাদের।

অ্যাডাল্ট কন্টেন্ট বা ইউটিউবে ছড়িয়ে পড়া অশ্লীল গল্প সমাজের জন্য খুবই ভয়াবহ ফল বয়ে আনবে বলে মন্তব্য করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক তাজুল ইসলাম সময় নিউজকে বলেন, পৃথিবীর সবচেয়ে পুরনো ব্যবসা হচ্ছে যৌনতা নিয়ে ব্যবসা। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে এই ব্যবসার ধরন। আগে শুধুমাত্র যৌনকাজ করে এই ব্যবসা চললেও বর্তমানে শুধুমাত্র সেখানেই থেমে নেই। ভিডিও থেকে অডিও’তেও রূপ নিয়েছে এই অনৈতিক ব্যবসা। 

তিনি বলেন, মানুষ যখন আর্থিক সংকটে ভোগে তখনই তারা এ ধরনের কাজে জড়িয়ে পড়ে। নৈতিকতা ও আত্মমর্যাদাবোধের অভাবেও তারা এ কাজের সঙ্গে জড়িয়ে পড়েন। এসব কন্টেন্টের বেশিরভাগেই প্রলুব্ধ করা হয় অসুস্থ যৌনাচারে। আর এই নিকৃষ্টতর কাজ একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। এগুলো মানসিক ও সামাজিক বিশৃঙ্খলাও তৈরি করবে। তাই এগুলো এখনই বন্ধে উদ্যোগ নেয়া জরুরি।

ইউটিউবে প্রতি মিনিটে আপলোড করা হয় ৪০০ ঘণ্টার মতো ভিডিও। আর ইউটিউব ব্যবহারকারীরা প্রতিদিন ছয় বিলিয়ন ঘণ্টা ব্যয় করেন এসব ভিডিও দেখে। জনপ্রিয় এই সাইটটিতে অ্যাডাল্ট কন্টেন্ট আপলোডে নিষেধাজ্ঞা থাকলেও অনেকক্ষেত্রে ভাষার কারণে নীতিহীন ইউটিউবাররা সুবিধা পান বলে মন্তব্য করে তথ্য প্রযুক্তিবিদ ও ইউটিউবার সালাউদ্দিন সেলিম সময় নিউজকে বলেন, এ ধরনের কন্টেন্ট বন্ধে ইউটিউবের নিজস্ব কিছু নিয়ম রয়েছে। ইউটিউব নিজেই কন্টেন্ট ফিল্টার করে। কিন্তু ভাষার ভিন্নতা হওয়ায় এবং যেসব শব্দে ইউটিউবের নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো এড়িয়ে অন্য শব্দ ব্যবহার করায় কিছুক্ষেত্রে অনেকেই সুবিধা নিতে পারেন।

তবে এগুলো বন্ধে দেশের ইউটিউবারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব কন্টেন্ট ছড়িয়ে পড়া বন্ধে এগিয়ে আসতে হবে দেশের ইউটিউবারদের। যেসব অ্যাকাউন্ট থেকে এ ধরনের ভিডিও আপলোড করা হয় সেগুলোকে রিপোর্ট করা হলে ইউটিউব খুব দ্রুতই সেগুলা বন্ধ করে দেয় এবং অনেকক্ষেত্রে অ্যাকাউন্টই বন্ধ করে দেয়া হয়। অন্যদিকে বিটিসিএল যেহেতু শুধুমাত্র ইউআরএল বন্ধ করতে পারে এবং প্রত্যেকটি ইউটিউব কন্টেন্টের ইউআরএল আলাদা সেজন্য ইউআরএল বন্ধ না করে আইন প্রণয়ন করা দরকার।

তবে বর্তমানে যে আইন রয়েছে তাতেই এসব কন্টেন্ট বন্ধ করা সম্ভব বলে মনে করেন বিটিআরসির সচিব সরওয়ার আলম। তিনি সময় নিউজকে বলেন, ইউটিউবের অশ্লীল কন্টেন্ট বন্ধে আমরা অনেক আগে থেকেই কাজ করছি। আর কেউ যদি এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তবে সে বর্তমান আইনে মামলাও দায়ের করতে পারবেন।

অন্যদিকে তাজুল ইসলাম মনে করেন, আত্মমর্যাদাবোধ ও নৈতিকতার চর্চার মাধ্যমেই এসব কন্টেন্ট বন্ধ হতে পারে।

কেউ যদি ইউটিউব থেকে আয় করতে চান তবে এসব অশ্লীল কন্টেন্ট বাদ দিয়ে অল্প খরচে ভালো মানের কন্টেন্ট তৈরি করেও আয় করতে পারেন বলে মনে করেন সালাহউদ্দিন সেলিম। তিনি বলেন, এগুলো হতে পারে টিউটোরিয়াল, ভ্রমণ বিষয়ক কিংবা লাইফস্টাইটল বিষয়ক কন্টেন্ট তৈরি করে।

উদাহরণ টেনে সেলিম বলেন, কেউ কোথাও ঘুরতে গেল মোবাইলে সেই জায়গার ভিডিও করে কিংবা ঘরে বসে রেসিপি’র ভিডিও তৈরি করে খুব সহজেই ইউটিউব থেকে আয় করতে পারেন। এতে যেমন সমাজের নৈতিক অবনতির সম্ভাবনা থাকবে না তেমনি আয়ের পাশাপাশি তথ্য দিয়ে উপকৃতও করা হবে সাধারণকে।

Sunday, October 29, 2017

ফেইসবুক ফেইক আইডি সনাক্ত করার কিছু সহজ টিপস।

ফেইসবুক ফেইক আইডি সনাক্ত করার কিছু সহজ টিপস।


ফেইসবুক ফেইক আইডি (Facebook Fake ID) বর্তমানে এটা নতুন কিছু নয়। ফেইসবুকের জন্ম লগ্ন থেকেই ফেইক আইডির প্রচলন রয়েছে। বর্তমানে ফেইসবুকে মোট একাউন্ট গুলোর মধ্যে প্রায় ২০-৩০% ই হল ফেইক এবং এই সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আসলে ফেইসবুকে ফেইক আইডি খোলা হয় মূলত স্প্যাম (Spam) করার জন্য। 
এমন কি ফেইসবুকের মাধ্যমে ভাইরাস ছড়ানোর জন্যে ও মেয়েদের নামে ফেইক আইডি খোলা হয়ে থাকে। আর ফেইক আইডি গুলোর মধ্যে শতকরা প্রায় ৯৯% এই হল মেয়েদের নামে। এই আইডি গুলোতে ব্যবহার করা হয়ে থাকে অপরিচিত মেয়েদের ছবি।
 
Facebook এর জন্য একটি দুঃখের বিষয় হল যে, ফেইসবুক ম্যনুয়ালি ফেইক ফেসবুক একাউন্ট সনাক্ত করতে পারে না। তবে হে, ওরা যদি বুঝতে পারে যে একটি একাউন্ট ফেইক, তখন তারা সেটি ব্লক/ডিলিট করে দেয়। কয়েকটি কারনে ওরা একটি একাউন্টকে ফেইক একাউন্ট হিসেবে সনাক্ত করতে পারে। সেগুলো হলঃ
  1. অতিরিক্ত ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো।
  2. অপরিচিত লোকদের ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো।
  3. অতিরিক্ত লিঙ্ক পোষ্ট করা।
  4. স্প্যাম কমেন্ট করা (Spam Comment)।
  5.  ইনবক্সে লিংক শেয়ার করা ইত্যাদি। 
উপরক্ত কারনে একটি একাউন্টকে ফেইসবুক ফেইক একাউন্ট হিসেবে সনাক্ত করে। এগুলোর করার পর আপনি যখন লগ-আউট (Log Out) করে আবার যখন লগ-ইন (Log In) করবেন তখন তারা "Photo Verification" দিবে। আর এভাবেই ফেইসবুক একটি একাউন্টকে ফেইক না রিয়েল তা সনাক্ত করে থাকে।
এতো কিছুর পরে ও ফেইসবুক ফেইক একাউন্ট রোধ করতে পারে না। তাই আজকে এই পোষ্টটির মাধ্যমে আমরা কিভাবে একটি ফেইক আইডি সনাক্ত করা যায় সেটি জানবো।
 

১| প্রোফাইল ফটো

ফেইক আইডি সনাক্ত করার প্রথম উপায় ই হল প্রোফাই ফটো। আপনি একটি আইডির প্রোফাইল ফটো দেখেই বুঝতে পারবেন এইডি টি ফেইক না রিয়েল। তবে সে ক্ষেত্রে আপনাকে একটু মাথা খাঁটাতে হবে। যদি আপনার মনে সংকুচ থাকে তাহলে আপনি Google Image Search এর মাধ্যমে ও এইডি টি ফেইক না রিয়েল সেটি যাচাই করতে পারবেন। যে আইডি টি নিয়ে আপনার সংকুচ প্রথমে সেই আইডির প্রোফাইল ফটো টি কম্পিউটার বা মোবাইলে সেভ করুন। তার পর Google Image এই লিঙ্ক এ ঢুকে Camera Icon এ ক্লিক করে সেভ করা ছবি টি আপলোড করুন। দেখবেন এই ছবি দিয়ে যাবতীয় যা কিছু আছে সব কিছু বের হয়ে আসবে। 

২| টাইমলাইন

ফেইসবুক টাইমলাইনের মাধ্যমে একটি আইডির সম্পর্কে সব কিছু জানা যায়। About ট্যাবে গিয়ে আপনি দেখতে পারবেন। বেশীর ভাগ ফেইক আইডির Gender Female দেওয়া থাকে। তার মানে এই না যে সব Female আইডিই ফেইক। 
  • অনেক ফেইক আইডিতেই প্রোফাইল ফটো হিসেবে একটি ফটো দেওয়া থাকে। আপনি তাদের ফটো ফোল্ডারে ঢুকে মাত্র ২-৩টি ফটো দেখতে পারবেন। তার মানে ধরে নিতে পারেন এটা ফেইক।
  • যদি দেখেন বড় কোন সেলেব্রেটির ছবি দিয়ে প্রোফাইল ফটো দেওয়া তাহলে ও ধরে নিতে পারেন এটা ফেইক।
  • টাইমলাইনের About  ট্যাবে দেখবেন সব তথ্য পুরোপুরি ভাবে যোগ করা না।
  • নিয়মিত স্ট্যাটাস আপডেট না দেওয়া।
  • ফ্রেন্ডলিষ্ট ফুলফিল থাকে।
  • স্ট্যাটাসে বেশী লাইক পাওয়া। ইত্যাদি একটি ফেইক একাউন্ট এর লক্ষন।

৩| মেয়ে প্রোফাইল

আগে বলা হয়েছে, ৯৯% ফেইক একাউন্ট খোলা হয় মেয়েদের নামে। তাই বলে সব মেয়ের প্রোফাইল ই ফেইক না এটা ও আগেই বলেছি। যদি কোন মেয়ের প্রোফাইলে ২ নাম্বার ধাপের সবগুলো বৈশিষ্ট দেখতে পান, তা হলে চোখ বুজে ধরে নিতে পারেন এটা ফেইক। অনেকগুলো ফলোয়ার, ফ্রেন্ডলিনষ্ট ফুল থাকা, লাইক/কমেন্ট বেশী পাওয়া ইত্যাদির কারনে মেয়ে প্রোফাইল ফেইক হয়ে থাকে।

৪| প্রথম জানুয়ারি

এটি একটি মজার বিষয়। ফেইক আইডি গুলোর মধ্যে অধিকাংশই তাদের জন্ম তারিখ ১ জানুয়ারি দিয়ে থাকে। এটি ও আপনি ফেইক একাউন্ট হিসেবে ধরে নিতে পারেন। কারণ তারা মনে করে যে, ১ জানুয়ারি বছরের শুরু। লোকে যেন তাদের জন্মদিনের শুভেচ্ছা একটু অন্য রকম ভাবে দেয়। সেজন্য তারা ১ জানুয়ারি তাদের জন্ম তারিখ দিয়ে থাকে। আরেকটি কারণ হল, ফেইক আইডি খোলার সময় অনেকে অনিচ্ছাকৃত ভাবে ১ জানুয়ারি তাদের জন্ম দিন দিয়ে থাকে। 
আরো অনেক গুলো কারণ রয়েছে একটি ফেইক আইডি চেনার। আপনি যদি আইডি টি ওপেন করে একটু মাথা খাটান, তাহলেই বুঝতে পারবেন যে আইডিটি ফেইক কিনা রিয়েল। যাই হৌক আজ এপর্যন্তই। ফেইক আইডি হতে সবাই সাবধান থাকবেন।
আমাদের এই পোষ্টি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া সেফটি টিপস

ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া সেফটি টিপস


দিনশেষে দেশের বাইরে থাকা বন্ধুবান্ধবের সাথে কথা বলতে কিংবা বাইরে কোথাও ঘুরতে গিয়ে হুট করে তোলা ছবি সবার সাথে শেয়ার করতে – ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াম ব্যবহার করেন না এমন মানুষ খুব কমই আছে। শুধু তাই নয়, ইকমার্স থেকে শুরু করে নামীদামী সব ব্র্যান্ডের বিশেষ দিনের জমকালো অফার থেকে শুরু করে নিয়মিত মার্কেটিং এসবও এখন অনলাইন কেন্দ্রিক। ফলে একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় দিনে দিনে প্রায় সবাই যুক্ত হচ্ছে তেমনি হ্যাকাররাও সবচেয়ে বেশি ওঁত পেতে থাকে এখানেই। ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় নিরাপদ থাকার উপায় হিসাবে চলুন তবে দেখে নেই করণীয়সমূহ:

অ্যাবাউট ইউ – কী কী তথ্য দেবেন?

জেনে কিংবা না জেনে, আমরা অনেক সময়েই বাসা কিংবা অফিসের ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ামের ‘অ্যাবাউট মি’ পাতায় উল্লেখ করি। সাধারণত, পাবলিক প্রোফাইলে কেবল নাম, জেলা আর কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন – এর বাইরে বেশি কিছু উল্লেখ না করাই ভালো। এছাড়াও বিশেষ করে নারীদের ক্ষেত্রে প্রোফাইল পিকচার পাবলিক না রেখে ফ্রেন্ডস মুডে রাখা নিরাপদ। বন্ধুদের জন্য রাখা বিস্তারিত তথ্যে পদ, শখ ইত্যাদি দেয়া যেতে পারে। তবে পাবলিক কিংবা ফ্রেন্ডস কোনো তথ্যেই ইমেইল আইডি, ফোন বা মোবাইল নম্বর কিংবা কোনো ধরণের ব্যাংকিং তথ্য উন্মুক্ত রাখা উচিত নয়।

প্রাইভেসি – ফ্রেন্ডস

সস্তা জনপ্রিয়তার আশায় কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন ইত্যাদি পাবলিক মুডে না দিয়ে কেবল আপনার বন্ধু তালিকার মানুষদের জন্য ফ্রেন্ডস অনলি করে শেয়ার করুন। বন্ধু তালিকায় যে কাউকে যোগ করার আগে কিংবা কারো আহবানে সাড়া দেয়ার আগে ব্যক্তিগতভাবে চিনেন কি না তা যাচাই করে নিন। এছাড়াও, মিছেমিছি অন্যদের লিস্ট ধরে ফ্রেন্ড রিকুয়েস্ট না পাঠিয়ে নিজের গণ্ডিতে আবদ্ধ থাকাটাই বুদ্ধিমানের। 

যেখানে সেখানে অ্যাকাউন্ট/লগইন না

ব্রাউজিং করা অবস্থায় ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লগইন পাতা হাজির? ইউজার নেম আর পাসওয়ার্ড লেখার আগে একবার ওয়েব ঠিকানাটি যাচাই করে নিন। অনেক সময় ফেসবুক বা এমন কোনো জনপ্রিয় সাইটের লগইন পাতার মতো হুবহু পাতা সাজিয়ে মানুষের আইডি, পাসওয়ার্ড দখল করে নেয়া হয়। এছাড়াও, অপরিচিত কোথাও থেকে লগইন না করা ও একান্ত প্রয়োজন হলে কাজ শেষে তাৎক্ষণিক লগআউট করা উচিত।

সোশ্যাল মিডিয়া আইডেনটিটি থেফট

পরিচিত কারো কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় মেসেজ পাওয়া মানেই যে সে পাঠিয়েছে – এমনটা সব সময় ভাবার কোনো কারণ নেই! অনেক সময় শখের বসে বা আর্থিক প্রতারণার সুযোগসন্ধানীরা পরিচিত মানুষ সেজে এমন বার্তা পাঠিয়ে থাকে। তাই, পরিচিত কোন মানুষের কাছ থেকেও অবান্তর বা সন্দেহজনক বার্তা পেয়ে থাকলে অবশ্যই কল করে বা সরাসরি জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নিন।

নিরাপদে থাকুক কন্টাক্টস

অনেক সময় সোশ্যাল মিডিয়া নতুন বন্ধ খুঁজে পেতে ফোনবুক কিংবা ইমেইল লিস্ট স্ক্যান করে দেখতে চায়, নিজের ও আপনার পরিচিত মানুষের নিরাপত্তার জন্য এটি হুমকিদায়ক হতে পারে।

অপরিচিত মানুষের সাথে আলাপ নয়

পরিচিত মানুষের বাইরে বন্ধুতা না করার পাশাপাশি অপরিচিত আইডি থেকে আসা মেসেজ বা চ্যাটিংয়ের আহ্বানেও সাড়া না দেয়াই ভালো। একান্ত পরিচিত মনে হলে সরাসরি ঠিকানা বা নম্বর জানতে চান, পরিচিত কি না নিশ্চিত হয়ে আলাপ করাই ভালো।

থার্ড পার্টি অ্যাপস

অনেক সময় দেখা যায় বিশেষায়িত ছবি তুলতে, প্রথম শেয়ার করা ছবি খুঁজতে বা কে আপনার পোস্টে সবচেয়ে বেশি লাইক দিয়েছে – এসব জানতে এবং গেম খেলতে আমরা অনেক সময়ই থার্ড পার্টি অ্যাপের সাহায্য নেই। এসব অ্যাপ থেকে যেকোনো সময় আপনার তথ্য বা ছবি ‘লিক’ হওয়াসহ হ্যাকিংয়ের মতো ঘটনাও ঘটতে পারে বলে এসব এড়িয়ে যাওয়াই ভালো।

বাচ্চাদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল চালু

বাসায় যদি ১৮-বছরের কম বয়সী কোনো ইন্টারনেট ব্যবহারকারী থাকে, তবে অবশ্যই প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করা উচিত। আজন্য চাইলে অ্যাডভান্সড প্যারেন্টাল কন্ট্রোল সেবাসহ প্রিমিয়াম কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করা যেতে পারে। অ্যান্টিভাইরাস এক দিকে যেমন যেকোনো ভাইরাস বা ম্যালওয়্যার থেকে আপনার ডিভাইস নিরাপদে রাখবে তেমনি বাচ্চারা ইন্টারনেটে কী করছে তাও আপনি আড়াল থেকে নজরে রাখতে পারবেন।
ফেসবুক ব্যবহারে তৃতীয় শীর্ষ শহর ঢাকা

ফেসবুক ব্যবহারে তৃতীয় শীর্ষ শহর ঢাকা

যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। ঢাকায় এক কোটি ১৬ লাখ লোক সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করে, যা মোট ব্যবহারকারীর দশমিক ৯ শতাংশ।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ফেসবুক ব্যবহারে প্রথম স্থান দখল করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ব্যাংককে দুই কোটি ৪০ লাখ। এটি মহানগর ক্যাটাগরিতে মোট ব্যবহারকারীর ১ দশমিক ৩ শতাংশ। এক কোটি ৯০ লাখ ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি।
‘ডিজিটাল ইন ২০১৭ গ্লোবাল ওভারভিউ’ শীর্ষক এক আন্তর্জাতিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান ‘উই আর সোশ্যাল’ ও ‘হুট সুইট’ এই জরিপ কাজ পরিচালনা করে।
বিশ্বের ২৩৯ দেশের ডিজিটাল পরিসংখ্যান ও প্রবণতার বিষয়ে জরিপ চালিয়ে প্রতিষ্ঠান দুটি এই প্রতিবেদন প্রকাশ করে।
জরিপ অনুযায়ী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অবস্থান চতুর্থ, তুরস্কের ইস্তাম্বুল শহরের অবস্থান পঞ্চম, মিসরের রাজধানী কায়রো ষষ্ঠ, ব্রাজিলের সাওপাওলো সপ্তম, ভারতের রাজধানী নয়াদিল্লি অষ্টম, পেরুর রাজধানী লিমা নবম ও ভিয়েতনামের হো চি মিন শহর দশম অবস্থানে রয়েছে।
দেশ ক্যাটাগরিতে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র। এ দেশে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২১ কোটি ৪০ লাখ। দ্বিতীয় স্থানে আছে ভারত, তৃতীয় ব্রাজিল, চতুর্থ ইন্দোনেশিয়া, পঞ্চম মেক্সিকো, ষষ্ঠ ফিলিপাইন, সপ্তম তুরস্ক, অষ্টম থাইল্যান্ড, নবম ভিয়েতনাম ও দশম যুক্তরাজ্য।
প্রতিবেদনে বলা হয়, মোবাইলে সামাজিক মাধ্যম ব্যবহার বিশ্বব্যাপী দ্রুতগতিতে বাড়ছে। এই সংখ্যা ২ দশমিক ৫ বিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখন ইন্টারনেট ব্যবহার করে।
মৃত্যুর পর সামাজিক যোগাযোগের অ্যাকাউন্ট কি সচল থাকবে?

মৃত্যুর পর সামাজিক যোগাযোগের অ্যাকাউন্ট কি সচল থাকবে?

পাখি উড়ে যায়, রয়ে যায় তার পালক। ঠিক তেমনি প্রকৃতির নির্ধারিত নিয়মে এই পৃথিবী থেকে চলে যেতে হবে আপনাকে। রয়ে যাবে জীবদ্দশায় সামাজিক যোগাযোগের মাধ্যমে খুলে যাওয়া আপনার অ্যাকাউন্টগুলো। কত স্মৃতিই না জড়িয়ে আছে সে অ্যাকাউন্টে। মৃত্যুর পর কী হবে এসব সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টের? সেটা কি অন্য কেউ চালাবে? নাকি নতুন অ্যাকাউন্টের ভিড়ে তা হারিয়ে যাবে চিরতরে? এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। তাঁরা জানাচ্ছে, মৃত্যুর আগেই আপনি ঠিক করে যেতে পারবেন সামাজিক মাধ্যমে আপনার অ্যাকাউন্টগুলোর ভবিষ্যৎ।

ফেসবুক 
আপনি চাইলে আপনার মৃত্যুর পরও ফেসবুক অ্যাকাউন্টটি চালু রাখতে পারবেন অথবা বন্ধ করে দিতে পারবেন। যদি আপনি মৃত্যুর পরও আপনার অ্যাকাউন্টটি চালু রাখেন, তাহলে সেখানে ‘রিমেমবারিং’ বা স্মরণীয় শব্দটি থাকবে। এ ছাড়া মৃত্যুর আগে আপনার অ্যাকাউন্টটি যে কাউকে দলিল করে দিয়ে যেতে পারেন। ফলে আপনার মৃত্যুর পরও অ্যাকাউন্টটির কার্যক্রম সচল থাকবে। এ জন্য এ ব্যাপারে একটি আইনি চুক্তি বা দলিলের কপি ফেসবুকে পাঠাতে হবে। সেখানে ব্যক্তির নাম ও তাঁর সঙ্গে আপনার সম্পর্কের বিষয়টিও উল্লেখ করতে হবে। আপনার মৃত্যুর পর, মৃত্যুসনদ দেখিয়ে উইলে উল্লেখিত ব্যক্তিটি আপনার অ্যাকাউন্টটির দখল নিতে পারবেন। তবে যত দিন ফেসবুক আপনার মৃত্যুসনদ হাতে না পাচ্ছে, তত দিন অ্যাকাউন্টটি আপনারই থাকবে। 

ইউটিউব 
বর্তমানে ইউটিউবের চ্যানেলগুলো আর্থিক দিক দিয়ে বেশ লাভজনক। এ ছাড়া প্রচুর ইউটিউব চ্যানেলের বেশ জনপ্রিয়তাও রয়েছে। তাই মৃত্যুর আগে আপনার লাভজনক চ্যানেল বা অ্যাকাউন্টটি দিয়ে যেতে পারেন প্রিয় কাউকে। প্রক্রিয়াটিও অনেকটা ফেসবুকের মতই। আপনার মৃত্যুর পর কে আপনার ইউটিউব চ্যানেল বা অ্যাকাউন্টের দায়িত্বভার গ্রহণ করবেন, তা একটি আইনি চুক্তি বা দলিলের মাধ্যমে জানাতে হবে ইউটিউব কর্তৃপক্ষকে। তা না হলে আপনার ইউটিউব চ্যানেল বা অ্যাকাউন্টটি নতুন চ্যানেল ও অ্যাকাউন্টের ভিড়ে হারিয়ে যাবে চিরতরে। কারণ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল বা অ্যাকাউন্টে তৎপরতা দেখা না গেলে ইউটিউব কর্তৃপক্ষ নিজে থেকেই তা বন্ধ করে দেয়।   

ইনস্টাগ্রাম 
আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও মৃত্যুর পর অন্য কারো মাধ্যমে সচল রাখা যাবে। তবে এ ক্ষেত্রে ইনস্টাগ্রামের নীতি কিছুটা ভিন্ন। আপনার মৃত্যুর পর যে ব্যক্তি আপনার মৃত্যুসনদ দেখাতে পারবেন, সেই ব্যক্তিই হবেন অ্যাকাউন্টটির মালিক। তিনিই সিদ্ধান্ত নেবেন, আপনার অ্যাকাউন্টটি চালু থাকবে নাকি বন্ধ করে দেওয়া হবে।

টুইটার 
মৃত্যুর পর আপনার টুইটার অ্যাকাউন্টটি অন্য কারো মাধ্যমে চালু রাখার কোনো সম্ভাবনা নেই। তবে মৃত্যুর পর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনার পরিবার বা আত্মীয়স্বজনের যে কেউ আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবেন। সে ক্ষেত্রে আপনার মৃত্যুর সনদ এবং তিনি যে আপনার পরিবারের সদস্য বা আত্মীয়, সেটার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে পারলেই আপনার অ্যাকাউন্টটি অপসারণ করবে টুইটার কর্তৃপক্ষ। 

গুগল 
মৃত্যুর পর আপনার গুগল অ্যাকাউন্টটি আর চালু রাখার সুযোগ নেই। তবে তা বন্ধ করে দেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য যে মানুষটিকে আপনি গুগল অ্যাকাউন্টটি বন্ধ করার ক্ষমতা দেবেন, সে মানুষটির সঙ্গে একবার হলেও ই-মেইলে আলাপচারিতা থাকতে হবে আপনার। কারণ, আপনার মৃত্যুসনদ এবং গুগল অ্যাকাউন্ট থেকে পাঠানো ই-মেইলগুলোর যেকোনো একটি মেইলের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়বস্তু বর্ণনা পারলেই আপনার গুগল অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে।